বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে বাংলায় ‘ডাবল দ্য বাস’ অভিযান, গণপরিবহণে বাসের সংখ্যা বাড়ানোর দাবি
​কলকাতা, ৪ জুন (হি.স.): বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে পশ্চিমবঙ্গের গণপরিবহণ ব্যবস্থায় বাসের সংখ্যা দ্বিগুণ করার দাবিতে বৃহস্পতিবার সরব হলেন নাগরিক সমাজ, পরিবহণ বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। যাত্রী সাধারণের কল্যাণে পরিবহণ ব্যবস্থার সুবিধা
ডাবল দ্য বাস- দিনভর প্রচার কর্মসূচিতে সাড়া


​কলকাতা, ৪ জুন (হি.স.): বিশ্ব পরিবেশ দিবসের প্রাক্কালে পশ্চিমবঙ্গের গণপরিবহণ ব্যবস্থায় বাসের সংখ্যা দ্বিগুণ করার দাবিতে বৃহস্পতিবার সরব হলেন নাগরিক সমাজ, পরিবহণ বিশেষজ্ঞ ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। যাত্রী সাধারণের কল্যাণে পরিবহণ ব্যবস্থার সুবিধা সর্বস্তরে সমানভাবে পৌঁছে দিতে এবং যাতায়াত সুগম করার লক্ষ্যে বাসের সংখ্যা বাড়ানোর দাবি জানানো হয়েছে। এই লক্ষ্যকে সামনে রেখে দিনভর চলল ‘ডাবল দ্য বাস’ প্রচার কর্মসূচি। এই অভিযানে সাধারণ মানুষের কাছ থেকেও বিপুল সাড়া মিলেছে। পরিবেশবান্ধব গাড়ি চলাচল ও সবুজ রক্ষায় লাগাতার প্রচারের মাধ্যমে এদিন প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়। আন্দোলনকারীদের সুস্পষ্ট বক্তব্য—রাস্তায় বাসের সংখ্যা বাড়লে দূষণ, যানজট ও জ্বালানি খরচ কমবে। এর পাশাপাশি শহরগুলি আরও বাসযোগ্য হয়ে উঠবে।​এদিন একযোগে কলকাতা ও দুর্গাপুরের বিভিন্ন বাসস্ট্যান্ডে এবং পথচলতি সাধারণ মানুষের কাছে পৌঁছাতে বাসস্টপগুলিতে প্রতীকী কর্মসূচি পালন করা হয়। এদিনের কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, কেন্দ্রের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী প্রতি এক লক্ষ জনসংখ্যায় ৪০ থেকে ৬০টি বাস থাকা উচিত। অথচ, মহানগর কলকাতায় বর্তমানে এই সংখ্যা মাত্র ২৩টি।​আর্থঅন ফাউন্ডেশনের পরিচালক বিনয় জাজু বলেন, “সাশ্রয়ী ও সহজলভ্য যাতায়াত ব্যবস্থার জন্য বাস পরিষেবা সম্প্রসারণ অত্যন্ত জরুরি।” বাসের সংখ্যা বৃদ্ধি, পরিষেবার মানোন্নয়ন এবং বাস-অগ্রাধিকারভিত্তিক পরিকাঠামো গড়ে তুলে একটি নির্ভরযোগ্য গণপরিবহণ ব্যবস্থা সুনিশ্চিত করার দাবি জানিয়েছে নাগরিক সমাজ।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande