কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদের কোনও পরিকল্পনা নেই, স্পষ্ট জানালেন পুর কমিশনার স্মিতা পান্ডে
কলকাতা, ৪ জুন (হি. স.): কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে ছড়িয়ে পড়া জল্পনা ও বিভ্রান্তির অবসান ঘটাতে মুখ খুললেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, কলেজ স্ট্রিট বা শহরের অন্য কোনও এলাকায় বৈধ দোকানদার বা হকার
স্মিতা পান্ডে


কলকাতা, ৪ জুন (হি. স.): কলেজ স্ট্রিটে হকার উচ্ছেদ নিয়ে ছড়িয়ে পড়া জল্পনা ও বিভ্রান্তির অবসান ঘটাতে মুখ খুললেন কলকাতা পুরসভার কমিশনার স্মিতা পান্ডে। বৃহস্পতিবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, কলেজ স্ট্রিট বা শহরের অন্য কোনও এলাকায় বৈধ দোকানদার বা হকারদের উচ্ছেদের কোনও নির্দেশ মুখ্যমন্ত্রী দেননি এবং এ ধরনের কোনও পরিকল্পনাও পুরসভার নেই।স্মিতা পান্ডে বলেন, একটি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতে অযথা বিভ্রান্তি তৈরি হয়েছে। যাঁদের বৈধ দোকান রয়েছে, তাঁদের উচ্ছেদ করার কোনও প্রশ্নই নেই। তিনি আশ্বাস দিয়ে জানান, পুরসভার মার্কেট বিভাগের এত কর্মীও নেই যে ব্যাপক উচ্ছেদ অভিযান চালানো হবে।পুর কমিশনার আরও বলেন, পুরসভা হকার উচ্ছেদ করে না। তবে যাঁরা রাস্তা দখল করে বসে যান চলাচলে বাধা সৃষ্টি করেন, তাঁদের নির্দিষ্ট স্থানে সরে বসার জন্য বলা হয়। এই ধরনের নিয়মিত অভিযান মূলত পুলিশ প্রশাসন পরিচালনা করে।এদিন তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশ অনুযায়ী বর্ষার আগে শহরের নিকাশি ব্যবস্থা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার বোরোভিত্তিক প্রি-মনসুন বৈঠক হবে। ড্রেজিংয়ের কাজও সম্পন্ন হয়েছে। কোথাও জল জমলেও তা দীর্ঘ সময় স্থায়ী হবে না বলে আশাবাদী পুর কমিশনার। পাশাপাশি, যে কোনও জরুরি পরিস্থিতি মোকাবিলায় পুর কমিশনারের দফতর সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলেও তিনি জানান।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande