রাজনীতি ছাড়লেন প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী
হুগলি, ৪ জুন (হি স)। রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী। কোন্নগরের কানাইপুরে নিজের বাড়িতে বসে বৃহস্পতিবার ঘোষণা করলেন, সক্রিয় রাজনীতিতে তিনি আর ফিরতে চান না। স্নেহাশিসবাবুর দাবি, কোনও রাজনৈতিক দলের সঙ্গেও
রাজনীতি ছাড়লেন প্রাক্তন পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী


হুগলি, ৪ জুন (হি স)। রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস নেতা স্নেহাশিস চক্রবর্তী। কোন্নগরের কানাইপুরে নিজের বাড়িতে বসে বৃহস্পতিবার ঘোষণা করলেন, সক্রিয় রাজনীতিতে তিনি আর ফিরতে চান না।

স্নেহাশিসবাবুর দাবি, কোনও রাজনৈতিক দলের সঙ্গেও যুক্ত থাকবেন না। তবে লেখালেখি, রাজনৈতিক বিশ্লেষণ এবং বিভিন্ন সামাজিক বিষয়ে মতামত প্রকাশের মাধ্যমে জনপরিসরে সক্রিয় থাকবেন আগামিদিনে।

বিধানসভা নির্বাচনে হুগলির জাঙ্গিপাড়া কেন্দ্রে বিজেপি প্রার্থীর কাছে সামান্য ব্যবধানে পরাজিত হন স্নেহাশিস।

ফল প্রকাশের পর থেকেই তাঁকে রাজনৈতিক ময়দানে আর দেখা যায়নি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা কর্মসূচিতেও উপস্থিত ছিলেন না। অবশেষে বৃহস্পতিবার সক্রিয় রাজনীতি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত প্রকাশ্যে আনলেন।

রাজনৈতিক মহলের ব্যাখ্যা, এমনিতেই তৃণমূল এখন চরম অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। তার ওপর উনি নিজে ভোটে হেরে গিয়েছেন। তাই রাজনীতি থেকে সন্ন্যাস নেওয়া ছাড়া পথ ছিল না স্নেহাশিস চক্রবর্তীর।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande