রঘুনাথগঞ্জে ভাঙা হলো অবৈধ নির্মাণ
মুর্শিদাবাদ, ৪ জুন (হি.স.): রঘুনাথগঞ্জ শহরে বৃহস্পতিবার থেকে শুরু হলো রাস্তার উপর নিকাশি নালা বন্ধ করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙার কাজ। সরকারি নির্দেশিকা মেনে বৃহস্পতিবার সকাল থেকেই রঘুনাথগঞ্জ শহরে রাস্তার ওপর নিকাশি নালা ও সরকারি জমি দখল করে গড়ে ওঠ
রঘুনাথগঞ্জে ভাঙা হলো অবৈধ নির্মাণ


মুর্শিদাবাদ, ৪ জুন (হি.স.): রঘুনাথগঞ্জ শহরে বৃহস্পতিবার থেকে শুরু হলো রাস্তার উপর নিকাশি নালা বন্ধ করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙার কাজ। সরকারি নির্দেশিকা মেনে বৃহস্পতিবার সকাল থেকেই রঘুনাথগঞ্জ শহরে রাস্তার ওপর নিকাশি নালা ও সরকারি জমি দখল করে গড়ে ওঠা অবৈধ নির্মাণ ভাঙার কাজ শুরু হয়। এ দিন সকাল থেকেই রঘুনাথগঞ্জের ফুলতলা মোড় সংলগ্ন এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় প্রচুর পুলিশ। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশি পাহারায় মাটি কাটার যন্ত্র দিয়ে একের পর এক অবৈধ নির্মাণ গুঁড়িয়ে দেওয়া হয়। সেখানে ছিলেন তৃণমূলের পুরপ্রধান মফিজুল ইসলামও। তিনি বলেন, সরকারি নির্দেশেই নিকাশি নালা বন্ধ করে রঘুনাথগঞ্জ ও জঙ্গিপুর শহরে যত অবৈধ নির্মাণ আছে তা ভেঙে ফেলা হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande