বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা কৃষ্ণা চক্রবর্তীর
কলকাতা, ৪ জুন (হি.স.): বিধাননগরের মেয়র পদ থেকে ইস্তফা দিলেন কৃষ্ণা চক্রবর্তী। বৃহস্পতিবার তিনি পুর কমিশনারের কাছে ইস্তফাপত্র জমা দেন। পুরসভা সূত্রে খবর, ব্যক্তিগত কারণ দেখিয়ে কৃষ্ণা ইস্তফা দিয়েছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুরসভার অন্দরে।

বুধবার কলকাতার মেয়র হিসেবে পদত্যাগ করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন ফিরহাদ হাকিম। তাতে সম্মতি জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ও। একদিনের মধ্যেই আবার ধস তৃণমূলে। এবার বিধাননগর পুরসভার মেয়র কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগ! ব্যক্তিগত কারণ দেখিয়ে ইস্তফা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার পুরনিগমের কমিশনারের কাছে তিনি পদত্যাগপত্র জমা দেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ

 rajesh pande