শতবর্ষের পর সাংগঠনিক রদবদলের পথে আরএসএস, প্রচারকের সংখ্যা বাড়ানোর উপর জোর
নাগপুর, ৪ জুন (হি. স.) :শতবর্ষ উদ্যাপনের পর সংগঠনের কার্যপদ্ধতি ও কাঠামোয় বড় পরিবর্তনের পথে এগোচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। ভবিষ্যৎ সম্প্রসারণের লক্ষ্যকে সামনে রেখে পূর্ণকালীন কর্মী বা প্রচারকের সংখ্যা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়
সাংগঠনিক রদবদলের পথে আরএসএস


নাগপুর, ৪ জুন (হি. স.) :শতবর্ষ উদ্যাপনের পর সংগঠনের কার্যপদ্ধতি ও কাঠামোয় বড় পরিবর্তনের পথে এগোচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)। ভবিষ্যৎ সম্প্রসারণের লক্ষ্যকে সামনে রেখে পূর্ণকালীন কর্মী বা প্রচারকের সংখ্যা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে সংগঠন সূত্রে জানা গিয়েছে।নাগপুরে আয়োজিত জাতীয় স্তরের কর্মী বিকাশ বর্গ (দ্বিতীয়) প্রশিক্ষণ শিবিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নির্বাচিত ৮৮০ জন প্রশিক্ষণার্থী অংশ নিয়েছেন। তাঁদের মধ্যে ২৩৫ জন প্রচারক শ্রেণির, যা মোট অংশগ্রহণকারীর প্রায় ২৬ শতাংশ। আরএসএসের সাংগঠনিক বিস্তার, সামাজিক কর্মকাণ্ড পরিচালনা এবং নেতৃত্ব গঠনে প্রচারকদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকায় এই সংখ্যাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।গত ১১ মে শুরু হওয়া এই প্রশিক্ষণ শিবিরে শাখা পরিচালনা, সামাজিক কাজ, সংগঠন সম্প্রসারণ এবং নেতৃত্ব বিকাশ সংক্রান্ত বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। অংশগ্রহণকারীদের মধ্যে বিভিন্ন পেশার ৫৮৩ জন এবং ৬২ জন ছাত্র রয়েছেন। তাঁদের মধ্যে আইআইটির পড়ুয়ারাও আছেন।সংগঠনের সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে সম্প্রতি জানিয়েছেন, আগামী বছর থেকে বর্তমান ‘প্রান্ত’ কাঠামোর পরিবর্তে ‘সংভাগ’ ভিত্তিক সাংগঠনিক ব্যবস্থা কার্যকর করা হবে। পাশাপাশি জনসংযোগ, প্রচার এবং যুবসমাজের সঙ্গে আরও নিবিড় যোগাযোগ বৃদ্ধির ওপরও বিশেষ গুরুত্ব দেওয়া হবে। আরএসএসের মতে, এই পরিবর্তনগুলি ভবিষ্যতে সংগঠনের সম্প্রসারণ ও শক্তিবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande