(আপডেট) বৃষ্টিতে স্বস্তির পাশাপশি বাড়ল দুর্ভোগ, ভারী বর্ষণে নয়ডায় জলমগ্ন রাস্তা
নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): অসহ্য ঘর্মাক্ত গরম থেকে স্বস্তি পেল জাতীয় রাজধানী দিল্লি। বৃহস্পতিবার দুপুরে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে মুষলধারে বৃষ্টি হয়। ভারী বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন দিল্লির বাসিন্দারা। দিল্লির মালব্য নগর-সহ বিভিন্ন স্থানে তুমুল বৃ
(আপডেট) বৃষ্টিতে স্বস্তির পাশাপশি বাড়ল দুর্ভোগ, ভারী বর্ষণে নয়ডায় জলমগ্ন রাস্তা


নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): অসহ্য ঘর্মাক্ত গরম থেকে স্বস্তি পেল জাতীয় রাজধানী দিল্লি। বৃহস্পতিবার দুপুরে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে মুষলধারে বৃষ্টি হয়। ভারী বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন দিল্লির বাসিন্দারা। দিল্লির মালব্য নগর-সহ বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টি হয়।

উত্তর প্রদেশের নয়ডাতেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লি, নয়ডা-সহ জাতীয় রাজধানী অঞ্চলে আগামী ৬ জুন পর্যন্ত বৃষ্টি ও দমকা হাওয়া চলবে। হিমাচল প্রদেশেও এদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টির দরুণ তাপমাত্রা অনেকটাই নেমেছে। আবহাওয়া হয়ে উঠেছে মনোরম। এই বৃষ্টির দাপটে নয়ডার বিভিন্ন স্থানে রাস্তায় জল জমে যায়, বিঘ্নিত হয় যানবাহন চলাচল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande