
নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): অসহ্য ঘর্মাক্ত গরম থেকে স্বস্তি পেল জাতীয় রাজধানী দিল্লি। বৃহস্পতিবার দুপুরে দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চলে মুষলধারে বৃষ্টি হয়। ভারী বৃষ্টিতে স্বস্তি পেয়েছেন দিল্লির বাসিন্দারা। দিল্লির মালব্য নগর-সহ বিভিন্ন স্থানে তুমুল বৃষ্টি হয়।
উত্তর প্রদেশের নয়ডাতেও ঝোড়ো হাওয়া ও বৃষ্টি হয়েছে। ভারতীয় আবহাওয়া দফতর জানিয়েছে, দিল্লি, নয়ডা-সহ জাতীয় রাজধানী অঞ্চলে আগামী ৬ জুন পর্যন্ত বৃষ্টি ও দমকা হাওয়া চলবে। হিমাচল প্রদেশেও এদিন বৃষ্টি হয়েছে। বৃষ্টির দরুণ তাপমাত্রা অনেকটাই নেমেছে। আবহাওয়া হয়ে উঠেছে মনোরম।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ