দিল্লি অগ্নিকাণ্ডে আর্থিক সহায়তা ঘোষণা, আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা
নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): দিল্লির মালব্য নগরে হোটেল তথা রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় আর্থিক সহায়তা ঘোষণা করলো রেখা গুপ্তা সরকার। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে এককালীন আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বৃহস্পতিবার হাসপ
দিল্লি অগ্নিকাণ্ডে আর্থিক সহায়তা ঘোষণা, আহতদের দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী রেখা


নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): দিল্লির মালব্য নগরে হোটেল তথা রেস্তোরাঁয় অগ্নিকাণ্ডের ঘটনায় আর্থিক সহায়তা ঘোষণা করলো রেখা গুপ্তা সরকার। মৃতদের পরিবারপিছু ১০ লক্ষ টাকা করে এককালীন আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা বৃহস্পতিবার হাসপাতালে যান ও আহতদের সঙ্গে দেখা করেন। সবার শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি।

উল্লেখ্য, বুধবার মালব্য নগরের হোটেল তথা রেস্তোরাঁয় ভয়াবহ আগুন লাগে। অগ্নিকাণ্ডে ২১ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় ওই হোটেলের মালিককে গ্রেফতার করা হয়েছে। ম্যানেজারের খোঁজ চলছে। এই ঘটনায় দিল্লি পুলিশ বিএনএস-এর একাধিক ধারায় মামলা দায়ের করেছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande