নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি চেয়ে আবেদন, খারিজ সুপ্রিম কোর্টে
নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি এবং শুনানির দিন মুলতুবি করার প্রবণতা রুখতে নির্দেশিকা চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের হয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আবেদনটি খারিজ করে দিয়েছ
সুপ্রিম কোর্ট


নয়াদিল্লি, ৪ জুন (হি.স.): নির্দিষ্ট সময়ের মধ্যে মামলার নিষ্পত্তি এবং শুনানির দিন মুলতুবি করার প্রবণতা রুখতে নির্দেশিকা চেয়ে সুপ্রিম কোর্টে একটি আবেদন দায়ের হয়েছিল। বৃহস্পতিবার বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চ আবেদনটি খারিজ করে দিয়েছে। আবেদনকারী আইনজীবী নিজেই সওয়াল করেন। শীর্ষ আদালত তাঁকে বার কাউন্সিল অব ইন্ডিয়া, রাজ্য বার কাউন্সিল এবং হাই কোর্ট ও জেলা আদালতের বার অ্যাসোসিয়েশনের কাছে যাওয়ার পরামর্শ দিয়েছে। হালকা চালে বেঞ্চের মন্তব্য, আমরা আইনজীবীদের সঙ্গে শত্রুতা করতে চাই না। আমরা তাঁদের বন্ধু। ওই আবেদনে সারা দেশে মামলার অভিন্ন পরিচালন নীতি তৈরি, শুনানির সময়সীমা ধার্য করা, এবং দীর্ঘদিন ধরে ঝুলে থাকা পুরনো মামলাগুলি দ্রুত নিষ্পত্তির আবেদন জানানো হয়েছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande