ভোটার তালিকা থেকে বাদ পড়া বৈধ ভোটারদের নাম অন্তর্ভুক্তির দাবিতে বসিরহাটে বিক্ষোভ ও ডেপুটেশন
বসিরহাট, ৪ জুন (হি. স.) : ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় (এসআইআর) বাদ পড়া বৈধ ভোটারদের নাম অবিলম্বে পুনর্নথিভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার বসিরহাটে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সারা বাংলা ভোট অধিকার সমন্বয় সমিতি। উত্তর ২৪ পরগনার বস
প্রতিবাদ


বসিরহাট, ৪ জুন (হি. স.) : ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় (এসআইআর) বাদ পড়া বৈধ ভোটারদের নাম অবিলম্বে পুনর্নথিভুক্ত করার দাবিতে বৃহস্পতিবার বসিরহাটে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি পালন করল সারা বাংলা ভোট অধিকার সমন্বয় সমিতি। উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার ইছামতী সেতু সংলগ্ন এলাকা থেকে মিছিল শুরু হয়ে মহকুমাশাসকের দফতরে গিয়ে শেষ হয়।সংগঠনের নেতৃত্বে ছিলেন অজয় বাইন। তিনি অভিযোগ করেন, বহু বৈধ ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ায় তাঁরা ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারেননি। এছাড়াও, যাঁদের নাম ট্রাইব্যুনালে নথিভুক্ত রয়েছে, তাঁদের নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত করা উচিত নয় বলেও দাবি করেন তিনি।বিক্ষোভকারীদের বক্তব্য, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নাগরিকদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে এবং দ্রুততার সঙ্গে তাঁদের নাম পুনরায় তালিকাভুক্ত করতে হবে। তাঁদের দাবি, প্রশাসন যুদ্ধকালীন তৎপরতায় এই সমস্যার সমাধান করুক।এদিনের কর্মসূচিতে কয়েকশো মানুষ অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া বহু নাগরিক এবং ট্রাইব্যুনালে বিষয়টি বিচারাধীন থাকা ব্যক্তিরাও। দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দিয়েছে সংগঠন। মহকুমাশাসকের দফতর একটি স্মারকলিপিও জমা দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande