দাদনপাত্রবাড়ে গভীর সমুদ্র বন্দরের পরিকল্পনার কথা ঘোষণা শুভেন্দু অধিকারীর
কলকাতা, ৪ জুন (হি.স.): তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরি করা সম্ভব নয়। রাজ্য সরকার তার বিকল্প পরিকল্পনা করেছে। বৃহস্পতিবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, তাজপুরের প্রকল্পটি সম্পর্কে আদানিদের সঙ্গেও তাঁর কথ
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী


কলকাতা, ৪ জুন (হি.স.): তাজপুরে গভীর সমুদ্রবন্দর তৈরি করা সম্ভব নয়। রাজ্য সরকার তার বিকল্প পরিকল্পনা করেছে। বৃহস্পতিবার নবান্ন থেকে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, তাজপুরের প্রকল্পটি সম্পর্কে আদানিদের সঙ্গেও তাঁর কথা হয়েছে। ওই প্রকল্পের জন্য পর্যাপ্ত জমি রাজ্য সরকারের কাছে নেই। তাই তাজপুর থেকে ১০ কিলোমিটার দূরে দাদনপাত্রবাড়কে কেন্দ্র করে নতুন পরিকল্পনা সাজিয়েছে সরকার। সেখানে ১৭০০ একর জমি রাজ্যের মালিকানাধীন।

এ দিন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ঘোষণা, ওয়াটার-মেট্রোর সঙ্গে কলকাতা যুক্ত হচ্ছে। এর আগে ১৭টি শহর এই প্রকল্পে রয়েছে। সাগরমালা প্রকল্পেও (দ্বিতীয় পর্যায়) যুক্ত হচ্ছে রাজ্য। ২২ হাজার ৭০০ কোটি টাকার প্রস্তাব পাঁচ বছরের জন্য তৈরি হচ্ছে। বন্দর সংযোগ, উপকূল অঞ্চলে মাছ ধরার পরিকাঠামো ইত্যাদি নানা কাজে সুবিধা হবে। পুজোর আগে বাগবাজার, আহিরীটোলা-সহ ছ’টি ঘাটের সৌন্দর্যায়ন হবে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande