শ্লীলতাহানি, মারধর ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন নেতা সাইফুদ্দিন চৌধুরী
খণ্ডঘোষ, ৪ জুন (হি. স.) : পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকায় শ্লীলতাহানি, মারধর, হুমকি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা সাইফুদ্দিন চৌধুরীকে গ্রেফতার করল খণ্ডঘোষ থানার পুলিশ। বুধবার রাতে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। বৃহস্পতি
তৃণমূল নেতা গ্রেফতার


খণ্ডঘোষ, ৪ জুন (হি. স.) : পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ এলাকায় শ্লীলতাহানি, মারধর, হুমকি ও তোলাবাজির অভিযোগে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা সাইফুদ্দিন চৌধুরীকে গ্রেফতার করল খণ্ডঘোষ থানার পুলিশ। বুধবার রাতে তাঁর বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। বৃহস্পতিবার ধৃতকে বর্ধমান জেলা আদালতে তোলা হয়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, একাধিক অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করার পরই এই গ্রেফতারি করা হয়েছে। মামলার তদন্তের স্বার্থে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করার জন্য আদালতের কাছে সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়েছে পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, সাইফুদ্দিন চৌধুরী দীর্ঘদিন ধরে এলাকার রাজনীতিতে পরিচিত মুখ। তিনি শাঁকারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি শাঁকারী ২ নম্বর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি এবং খণ্ডঘোষ ব্লক সংখ্যালঘু সেলের সভাপতির পদেও ছিলেন। পরে খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতির পরিবেশ ও জনস্বাস্থ্য কর্মাধ্যক্ষ হিসেবেও কাজ করেন।রাজনীতিতে আসার আগে তিনি বাসের খালাসি ও অন্যান্য পেশার সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়। তবে বর্তমানে তাঁর বিরুদ্ধে ওঠা গুরুতর অভিযোগ এবং গ্রেফতারিকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।অভিযোগের বিষয়ে ধৃতের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে খণ্ডঘোষ থানার পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande