চাকরি দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগে গ্রেফতার মহিষাদলের প্রাক্তন বিধায়ক তিলক চক্রবর্তী
মহিষাদল, ৪ জুন (হি. স.):-চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের প্রাক্তন বিধায়ক তিলক চক্রবর্তীকে গ্রেফতার করল মহিষাদল থানার পুলিশ। বুধবার রাতে প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ মহিষাদলের রথতলা এলাকায় তাঁর বাড়ি
গ্রেফতার টি এম সি নেতা


মহিষাদল, ৪ জুন (হি. স.):-চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অর্থ আদায়ের অভিযোগে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের প্রাক্তন বিধায়ক তিলক চক্রবর্তীকে গ্রেফতার করল মহিষাদল থানার পুলিশ। বুধবার রাতে প্রায় ১০টা ৪৫ মিনিট নাগাদ মহিষাদলের রথতলা এলাকায় তাঁর বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।পুলিশ সূত্রে খবর, চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তোলাবাজির অভিযোগের ভিত্তিতেই তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তের পর তাঁকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার তাঁকে স্থানীয় আদালতে তোলা হয় বলে জানা গিয়েছে।তিলক চক্রবর্তী ২০২১ থেকে ২০২৬ সাল পর্যন্ত মহিষাদল বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তিনি ফের প্রতিদ্বন্দ্বিতা করলেও বিজেপি প্রার্থীর কাছে পরাজিত হন।রাজনৈতিক মহলে তিনি বহুবার তৎকালীন বিরোধী দলনেতা তথা বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আক্রমণ করে আলোচনায় এসেছিলেন। পাল্টা রাজনৈতিক আক্রমণও শানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। ফলে তাঁর গ্রেফতারিকে ঘিরে মহিষাদল তথা পূর্ব মেদিনীপুরের রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।তবে অভিযোগের বিষয়ে তিলক চক্রবর্তী বা তাঁর আইনজীবীর পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande