বাংলার ‘বিষমুক্তকরণ’ প্রক্রিয়াকে কোনওভাবেই অসম্পূর্ণ রাখা চলবে না : স্বপন দাশগুপ্ত
কলকাতা, ৪ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেসের অন্দরে ছন্নছাড়া অবস্থা নিয়ে এ বার সরব হলেন মন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, তৃণমূল কংগ্রেসের এই আত্মধ্বংস নিয়ে আমি এক ফোঁটাও চোখের জল ফেলি না। আমার একমাত্র আশা হলো,
স্বপন দাশগুপ্তর সমাজ মাধ্যমে পোস্ট


কলকাতা, ৪ জুন (হি.স.): তৃণমূল কংগ্রেসের অন্দরে ছন্নছাড়া অবস্থা নিয়ে এ বার সরব হলেন মন্ত্রী স্বপন দাশগুপ্ত। বৃহস্পতিবার সমাজ মাধ্যম এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, তৃণমূল কংগ্রেসের এই আত্মধ্বংস নিয়ে আমি এক ফোঁটাও চোখের জল ফেলি না। আমার একমাত্র আশা হলো, ওই ধ্বংসকারীদের রাজনৈতিক সংস্কৃতি যেন পশ্চিমবঙ্গের বিজেপিকে কলুষিত করতে শুরু না করে। বিজেপির কর্মী হিসেবে আমাদের সর্বদা সেইসব মেকি বন্ধুদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। তাঁরা তাঁদের অতীতের কালিমা ঘোচাতে আজ আমাদের শরণাপন্ন হচ্ছেন। বাংলার এই ‘বিষমুক্তকরণ’ প্রক্রিয়াকে কোনওভাবেই অসম্পূর্ণ রাখা চলবে না।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande