বিহারের হাসপাতালে আগুন-আতঙ্ক! আইসিইউ ওয়ার্ডে অগ্নিকাণ্ডে মৃত ৩
মুজফ্ফরপুর, ৪ জুন (হি.স.): ফের আগুন-আতঙ্ক! এবার বিহারের মুজফ্ফরপুর জেলায় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে আগুন লেগে মৃত্যু হয়েছে ৩ জন রোগীর। মুজফ্ফরপুর জেলার ব্রহ্মপুরা থানার অধীনস্থ প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ
বিহারের হাসপাতালে আগুন-আতঙ্ক! আইসিইউ ওয়ার্ডে অগ্নিকাণ্ডে মৃত ৩


মুজফ্ফরপুর, ৪ জুন (হি.স.): ফের আগুন-আতঙ্ক! এবার বিহারের মুজফ্ফরপুর জেলায় একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ ওয়ার্ডে আগুন লেগে মৃত্যু হয়েছে ৩ জন রোগীর। মুজফ্ফরপুর জেলার ব্রহ্মপুরা থানার অধীনস্থ প্রসাদ হাসপাতালের পঞ্চম তলার ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বৃহস্পতিবার ভোর ৩.৫৫ মিনিট নাগাদ অগ্নিকাণ্ডের বিষয়ে খবর পায় দমকল।

খবর পাওয়ার কিছুক্ষণের মধ্যে হাসপাতালে পৌঁছয় পুলিশ ও দমকল বাহিনী। আইসিইউ থেকে প্রায় ২০ জনকে উদ্ধার করা হয়েছে এবং বাকি রোগীদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলাশাসক সুব্রত কুমার সেন জানিয়েছেন, আইসিইউয়ে ১৩ জন রোগী ছিলেন। কিছু রোগী ছিলেন সিসিইউয়ে। তিন জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতাল কর্তৃপক্ষের মতে, আইসিইউতে শর্টসার্কিটের কারণে আগুনের সূত্রপাত হয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande