ফেডারেশনের গোলমালে উত্তপ্ত টালিগঞ্জের স্টুডিওপাড়া
কলকাতা, ৪ জুন (হি স)। ফেডারেশনের গোলমালে উত্তপ্ত হয়ে উঠল টালিগঞ্জের স্টুডিওপাড়া। দুই পক্ষের মধ্যে অশান্তি চরমে ওঠে। একে অন্যকে লক্ষ্য করে ইঁট, পাটকেল, ঢিল, ডিম ছোড়ার অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্টপার্ক থানার পুলিশ। বুধবার
ফেডারেশনের গোলমালে উত্তপ্ত টালিগঞ্জের স্টুডিওপাড়া


কলকাতা, ৪ জুন (হি স)। ফেডারেশনের গোলমালে উত্তপ্ত হয়ে উঠল টালিগঞ্জের স্টুডিওপাড়া। দুই পক্ষের মধ্যে অশান্তি চরমে ওঠে। একে অন্যকে লক্ষ্য করে ইঁট, পাটকেল, ঢিল, ডিম ছোড়ার অভিযোগ। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছয় রিজেন্টপার্ক থানার পুলিশ।

বুধবার ফেডারেশনের একটি বৈঠক ছিল। সেখানে ফেডারশন ভেঙে দেন টালিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী। বাবাই ও হাসান বলে ফেডারেশনের দু'জনকে পদ ছাড়তে বলেন তিনি। তারপরে বৃহস্পতিবার ফের ফেডারেশনের মিটিং ছিল টেকনিশিয়ান্স স্টুডিওতে। সেখানে অশান্তি চরমে ওঠে।

সূত্রের খবর, ঝামেলা বাড়তে থাকায় স্থানীয় ভরার মাঠে বৈঠক হবে বলে স্থির হয়। সেখানে অশান্তি আরও বেড়ে যায়। পদ ধরে রাখতে বাবাই, হাসান ও তাঁদের অনুগামীরা জোর করে ঝামেলা পাকাচ্ছে বলে অভিযোগ করে একপক্ষ। সেই অভিযোগ খারিজ করে অন্য পক্ষ দাবি করে, যারা বিক্ষোভ দেখাচ্ছে, তার কেউ গিল্ডের সদস্যই নয়। অবশেষে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande