সই বিতর্কে ব্যাঙ্কশাল আদালতে তৃণমূল বিধায়ক অরূপ রায়
কলকাতা, ৪ জুন (হি.স.): সই বিতর্কে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তৃণমূল বিধায়ক অরূপ রায়। হাতের লেখা যাচাইয়ের জন্য বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে হাজির হন তিনি। অরূপ রায় জানান, সিআইডির তরফে নোটিস দিয়ে তাঁকে ডাকা হয়। একই সঙ্গে অরূপ দাবি করেন, মমতা বন্দ্যে
সই বিতর্কে ব্যাঙ্কশাল আদালতে তৃণমূল বিধায়ক অরূপ রায়


কলকাতা, ৪ জুন (হি.স.): সই বিতর্কে কলকাতার ব্যাঙ্কশাল আদালতে তৃণমূল বিধায়ক অরূপ রায়। হাতের লেখা যাচাইয়ের জন্য বৃহস্পতিবার ব্যাঙ্কশাল আদালতে হাজির হন তিনি। অরূপ রায় জানান, সিআইডির তরফে নোটিস দিয়ে তাঁকে ডাকা হয়। একই সঙ্গে অরূপ দাবি করেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিংয়ে তিনি সই করেছিলেন। তবে সিআইডি তাঁকে যে সই দেখিয়েছে সেটি তাঁর নয়।

বিধানসভায় সই বিতর্কে এই মুহূর্তে উত্তাল রাজ্য রাজনীতি। এরই মধ্যে এ দিন ব্যাঙ্কশাল আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে সই যাচাইয়ের জন্য বিধায়ককে ডাকা হয়। ম্যাজিস্ট্রেটের সামনে হাতের লেখার নমুনা নেওয়ার কথা সিআইডির। সই খতিয়ে দেখার অনুমতি দিয়েছে আদালতই। এদিন অরূপ রায় বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে মিটিংয়ে আমি সই করি। কিন্তু সিআইডি আমার যে সইটা আমাকে দেখিয়েছে, সেটা আমার নয়।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande