উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ পড়ুয়া, তল্লাশি জারি
উত্তরকাশী, ৪ জুন (হি.স.): উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া পড়ুয়ার খোঁজ মেলেনি ছ’দিন পরেও। ২৯ মে মাঝরাত থেকে তিনি নিখোঁজ। নৈনিতালের বাসিন্দা, ২৪ বছরের ববিতা পাণ্ডে নামে ওই ছাত্রীর খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। বৃহস্পতিবার উত্তরকাশীর
উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ পড়ুয়া, তল্লাশি জারি


উত্তরকাশী, ৪ জুন (হি.স.): উত্তরাখণ্ডে ট্রেকিংয়ে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া পড়ুয়ার খোঁজ মেলেনি ছ’দিন পরেও। ২৯ মে মাঝরাত থেকে তিনি নিখোঁজ। নৈনিতালের বাসিন্দা, ২৪ বছরের ববিতা পাণ্ডে নামে ওই ছাত্রীর খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। বৃহস্পতিবার উত্তরকাশীর পুলিশ সুপার জানিয়েছেন, ২৪ বছর বয়সী ওই তরুণীর খোঁজে তল্লাশি অভিযান চলছে। ভারতীয় সেনাবাহিনী, ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ, রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনী, জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী, পুলিশ এবং বন দফতরের কর্মীরা তল্লাশি চালাচ্ছেন।

উল্লেখ্য, ববিতা তাঁর দুই বন্ধু উত্তরাখণ্ডের উধম সিংহ নগরের বাসিন্দা হরমনপাল সিং ও উত্তর প্রদেশের সাহারানপুরের বাসিন্দা হরমনপ্রীত সিং-এর সঙ্গে ঘুরতে গিয়েছিলেন। হর্শিল, গঙ্গোত্রী ঘুরে তাঁরা রাইথাল পৌঁছন। সেখান থেকে ট্রেক করে তাঁদের দায়ারা বুগিয়ালে যাওয়ার কথা ছিল। ওই ট্রেকিং-পথে গোই বেসক্যাম্পে রাত কাটান তাঁরা। সেখানেই ২৯ মে মাঝরাত থেকে নিখোঁজ হয়ে যান ববিতা। পুলিশ ট্রেকিং সংস্থার লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে। পুলিশ তাঁর দুই বন্ধু হরমনপাল সিং ও হরমনপ্রীত সিংকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande