তৃণমূল পঞ্চায়েত সদস্যের গ্রেফতারের দাবিতে হিঙ্গলগঞ্জে বিক্ষোভ, একাধিক দুর্নীতি ও সন্ত্রাসের অভিযোগ
হিঙ্গলগঞ্জ, ৪ জুন (হি. স.):-উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য প্রসেনজিৎ বেরার গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার তাঁর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। প্ল্যাকার্ড হাতে শতাধিক গ্রামবা
গ্রামবাসীদের বিক্ষোভ


হিঙ্গলগঞ্জ, ৪ জুন (হি. স.):-উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের স্যান্ডেলের বিল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্য প্রসেনজিৎ বেরার গ্রেফতারের দাবিতে বৃহস্পতিবার তাঁর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হলেন এলাকার বাসিন্দারা। প্ল্যাকার্ড হাতে শতাধিক গ্রামবাসী অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের বিরুদ্ধে স্লোগান তুলে প্রতিবাদ জানান।বিক্ষোভকারীদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে হাজার হাজার টাকা নেওয়া হলেও অনেকেই এখনও সরকারি আবাস পাননি। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বরাদ্দ ক্ষতিপূরণ এবং ত্রাণসামগ্রী আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে তাঁর বিরুদ্ধে।স্থানীয় বাসিন্দাদের আরও দাবি, প্রসেনজিৎ বেরা আগ্নেয়াস্ত্র দেখিয়ে এলাকাবাসীকে ভয় দেখাতেন। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর এলাকায় সন্ত্রাসমূলক কার্যকলাপের সঙ্গেও তাঁর নাম জড়িয়েছে বলে অভিযোগ করেন বিক্ষোভকারীরা। তাঁদের বক্তব্য, আগ্নেয়াস্ত্র-সহ ধরা পড়ার পরও তাঁর বিরুদ্ধে কোনও দৃশ্যমান শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি।এই পরিস্থিতিতে অবিলম্বে প্রসেনজিৎ বেরাকে গ্রেফতার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। যদিও অভিযোগগুলির বিষয়ে অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালেও পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল। প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande