মুম্বই-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় টানা ভারী বৃষ্টির পূর্বাভাস, জারি হলুদ সতর্কতা
মুম্বই, ৪ জুন (হি.স.): বর্ষা শুরুর আগেই দুর্যোগের ভ্রুকুটি দেশের বাণিজ্যনগরীতে। আগামী কয়েকদিন মুম্বই-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বৃহস্পতিবার মুম্বইয়ে হলুদ সতর্কতা জারি
বৃষ্টিতে জলমগ্ন মুম্বইয়ের বেশ কিছু এলাকা


মুম্বই, ৪ জুন (হি.স.): বর্ষা শুরুর আগেই দুর্যোগের ভ্রুকুটি দেশের বাণিজ্যনগরীতে। আগামী কয়েকদিন মুম্বই-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় টানা ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। ভারী বৃষ্টির পূর্বাভাস থাকায় বৃহস্পতিবার মুম্বইয়ে হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। মুম্বই-সহ মহারাষ্ট্রের বিস্তীর্ণ এলাকায় আগামী কয়েকদিন টানা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

বৃহস্পতিবার আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, বৃষ্টির সঙ্গী হবে বজ্রপাত, ঝোড়ো হাওয়া। মহারাষ্ট্রের পালঘরে ২০১৪ থেকে ২০২৫-এর মধ্যে বাজ পড়ে ২৭ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। তাই বর্ষার মুখে সব রকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে প্রশাসন। আগামী কয়েকদিনের দুর্যোগের পূর্বাভাস নিয়ে সতর্ক প্রশাসন।

---------------

হিন্দুস্থান সমাচার / সৌম্যজিৎ




 

 rajesh pande