আরামবাগ মেডিকেল কলেজে আধুনিক ডায়ালিসিস বিভাগের উদ্বোধন
হুগলি , ৪জুন (হি.স.) : আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আধুনিক ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করা হলো বৃহস্পতিবার । এর ফলে কিডনি রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা প
আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে ডায়লসিস বিভাগের উদ্বোধন


হুগলি , ৪জুন (হি.স.) : আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্বাস্থ্য পরিষেবার পরিকাঠামো উন্নয়নের পথে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আধুনিক ডায়ালিসিস বিভাগের উদ্বোধন করা হলো বৃহস্পতিবার । এর ফলে কিডনি রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া আরও সহজ হবে।

এদিন হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, নতুন বিভাগে মোট ১০টি অত্যাধুনিক ডায়ালিসিস বেড চালু করা হয়েছে। দীর্ঘদিন ধরেই এই পরিষেবার প্রয়োজনীয়তা অনুভূত হচ্ছিল। নতুন বিভাগের সূচনার ফলে আরামবাগ মহকুমা এবং পার্শ্ববর্তী এলাকার রোগীদের আর কলকাতা বা দূরবর্তী হাসপাতালে ছুটতে হবে না। স্থানীয় স্তরেই তাঁরা উন্নত ডায়ালিসিস পরিষেবা পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ, গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার, পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ, আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি সুশান্ত ঘোষ-সহ মেডিকেল কলেজের আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা।

অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বাস্থ্য পরিকাঠামোকে আরও শক্তিশালী করার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ চলছে। নতুন ডায়ালিসিস বিভাগ চালু হওয়ায় সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা পাওয়া আরও সহজ ও দ্রুত হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও চিকিৎসা পরিষেবার আধুনিকীকরণ ও সম্প্রসারণের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে সাধারণ মানুষ আরও উন্নত স্বাস্থ্যসেবা পান।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande