কৃষকদের স্বার্থরক্ষা ও উন্নয়নে জেলাশাসকের সঙ্গে বৈঠকে বিধায়ক বিমান ঘোষ
হুগলি , ৪ জুন (হি.স.) : কৃষকদের স্বার্থরক্ষা এবং কৃষিক্ষেত্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার হুগলির জেলাশাসকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। কৃষিনির্ভর পুরশুড়া এলাকার কৃষকদের বিভিন্ন সমস্যা, চাহিদা এবং উন্নয়নের স
জেলাশাতকের সঙ্গে বৈঠকে বিমান ঘোষ


হুগলি , ৪ জুন (হি.স.) : কৃষকদের স্বার্থরক্ষা এবং কৃষিক্ষেত্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে বৃহস্পতিবার হুগলির জেলাশাসকের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করলেন পুরশুড়ার বিধায়ক বিমান ঘোষ। কৃষিনির্ভর পুরশুড়া এলাকার কৃষকদের বিভিন্ন সমস্যা, চাহিদা এবং উন্নয়নের সম্ভাবনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

বৈঠকে কৃষকদের জন্য সরকারি প্রকল্পের সুবিধা সঠিকভাবে পৌঁছে দেওয়া, সেচব্যবস্থার উন্নতি, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষি পরিকাঠামো আরও শক্তিশালী করা এবং আধুনিক কৃষি প্রযুক্তির প্রসারের মতো একাধিক গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে। পাশাপাশি কৃষকদের আর্থিকভাবে আরও স্বনির্ভর করে তোলার লক্ষ্যে বিভিন্ন পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয়।

বিধায়ক বিমান ঘোষ বলেন, “পুরশুড়া একটি কৃষিপ্রধান এলাকা। এখানকার অধিকাংশ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কৃষির সঙ্গে যুক্ত। তাই কৃষকদের স্বার্থরক্ষা এবং তাঁদের উন্নয়ন নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান দায়িত্ব। কৃষকদের সমস্যার দ্রুত সমাধান এবং কৃষিক্ষেত্রের অগ্রগতির জন্য প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে কাজ করা হচ্ছে।”

তিনি আরও বলেন, কৃষির উন্নয়ন এবং কৃষকদের আর্থিক সুরক্ষার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সেই লক্ষ্যেই কৃষকদের কল্যাণে বিভিন্ন পরিকল্পনা ও উদ্যোগ গ্রহণের ওপর জোর দেওয়া হচ্ছে।

বৈঠক শেষে প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের স্বার্থে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেওয়া হয়। কৃষি উৎপাদন বৃদ্ধি , পরিকাঠামো উন্নয়ন এবং কৃষকদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের আলোচনা ও পরিকল্পনা অব্যাহত থাকবে বলে জানা গিয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande