ধনেখালিতে তৃণমূল কার্যালয়ের সামনে থেকে তাজা বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড
হুগলি, ৪ জুন (হি.স.) : ধনেখালির বোসো এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ের সামনে ঘর পরিষ্কার করতে গিয়ে দু’টি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল। স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বোসো এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের সামনের ঘর প
ধনেখালিতে তৃণমূল কার্যালয়ের সামনে থেকে তাজা বোমা উদ্ধার, নিষ্ক্রিয় করল বম্ব স্কোয়াড


হুগলি, ৪ জুন (হি.স.) : ধনেখালির বোসো এলাকায় তৃণমূল কংগ্রেসের একটি কার্যালয়ের সামনে ঘর পরিষ্কার করতে গিয়ে দু’টি তাজা বোমা উদ্ধারকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন বোসো এলাকায় তৃণমূলের একটি দলীয় কার্যালয়ের সামনের ঘর পরিষ্কার করার সময় আচমকাই দুটি তাজা বোমা লক্ষ্য করেন কর্মীরা। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় ধনেখালি থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বোমা দুটি উদ্ধার করে একটি নির্দিষ্ট নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যায়। পাশাপাশি খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডে।

বৃহস্পতিবার সকালে ব্যারাকপুর থেকে বম্ব স্কোয়াডের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছায়। এরপর তারা তাজা বোমা দুটিকে লোকালয় থেকে দূরে একটি নির্জন জায়গায় নিয়ে গিয়ে সফলভাবে নিষ্ক্রিয় করে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে উত্তেজনা ছড়ালে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। এলাকার আইন-শৃঙ্খলা বজায় রাখতে পুলিশি টহলদারি চালানো হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande