সিডিপিও অফিসে গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারকে সংবর্ধনা
আরামবাগ, ৪ জুন (হি.স.) : গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারকে সংবর্ধনা জানাল গোঘাট-২ ব্লকের সিডিপিও অফিস। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিপিও দফতরের আধিকারিক, কর্মচারী এবং এলাকার বহু অঙ্গনওয়াড়ি কর্মী। ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে
সিডিপিও অফিসে সম্বর্ধনায় প্রশান্ত দিগার


আরামবাগ, ৪ জুন (হি.স.) : গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগারকে সংবর্ধনা জানাল গোঘাট-২ ব্লকের সিডিপিও অফিস। বৃহস্পতিবার আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডিপিও দফতরের আধিকারিক, কর্মচারী এবং এলাকার বহু অঙ্গনওয়াড়ি কর্মী। ফুলের তোড়া ও উত্তরীয় পরিয়ে বিধায়ককে সম্মান জানানো হয়।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রশান্ত দিগার বলেন, অঙ্গনওয়াড়ি কর্মীরা সমাজের গুরুত্বপূর্ণ স্তম্ভ। শিশু ও মাতৃস্বাস্থ্যের উন্নয়ন, পুষ্টি সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি এবং সমাজের প্রান্তিক মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে তাঁদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি অঙ্গনওয়াড়ি কর্মীদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেন।

অনুষ্ঠানে সিডিপিও দফতরের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়েও আলোচনা হয়। উপস্থিত কর্মীরা তাঁদের কাজের অভিজ্ঞতা, বিভিন্ন সমস্যা এবং এলাকার মানুষের কাছে আরও উন্নত পরিষেবা পৌঁছে দেওয়ার বিষয়ে মতামত তুলে ধরেন।

বিধায়ক প্রশাসনিক আধিকারিক ও অঙ্গনওয়াড়ি কর্মীদের সঙ্গে কিছু সময় কাটিয়ে তাঁদের কাজের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানকে ঘিরে সিডিপিও অফিস চত্বরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande