আহত বিজেপি কর্মীর খোঁজ নিতে হাসপাতালে বিধায়ক প্রশান্ত দিগার, দোষীদের শাস্তির দাবি
আরামবাগ, ৪ জুন (হি.স.) : দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হওয়া গোঘাট বিজেপির ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক গুরুপদ কর্মকারের খোঁজ নিতে বৃহস্পতিবার আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। হাসপাতালে গিয়ে তিনি আহত বিজেপি
আহত কর্মীর পাশে গোঘাট বিধায়ক


আরামবাগ, ৪ জুন (হি.স.) : দুষ্কৃতীদের হামলায় গুরুতর জখম হওয়া গোঘাট বিজেপির ১ নম্বর মণ্ডলের সাধারণ সম্পাদক গুরুপদ কর্মকারের খোঁজ নিতে বৃহস্পতিবার আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে যান গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার।

হাসপাতালে গিয়ে তিনি আহত বিজেপি কর্মীর শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি চিকিৎসকদের কাছ থেকে তাঁর চিকিৎসা সংক্রান্ত বিস্তারিত তথ্যও সংগ্রহ করেন।

উল্লেখ্য, কয়েকদিন আগে দুষ্কৃতীদের হামলায় গুরুতরভাবে আহত হন গুরুপদ কর্মকার। এরপর তাঁকে আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই গোঘাট এলাকায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

হাসপাতালে দাঁড়িয়ে বিধায়ক প্রশান্ত দিগার ঘটনার তীব্র নিন্দা করে বলেন, “গণতান্ত্রিক পরিবেশে রাজনৈতিক কর্মীর উপর এই ধরনের হামলা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।”

তিনি আরও বলেন, আক্রান্ত কর্মী ও তাঁর পরিবারের পাশে বিজেপি সর্বদা রয়েছে এবং প্রয়োজনে সব ধরনের সহযোগিতা করা হবে। একইসঙ্গে ঘটনার নিরপেক্ষ তদন্তের দাবিও জানান তিনি।

বিজেপি নেতৃত্বের অভিযোগ, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবেই এই হামলা চালানো হয়েছে। যদিও পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযুক্তদের চিহ্নিত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আহত কর্মীর দ্রুত আরোগ্য কামনা করে হাসপাতাল থেকে বেরিয়ে যান বিধায়ক। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক উত্তেজনা এখনও অব্যাহত রয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande