(লিড) পশ্চিমবঙ্গ বিধানসভায় নেভা চালুর লক্ষ্যে ত্রিপাক্ষিক চুক্তি, ডিজিটাল আইনসভা গঠনের দিশায় বড় পদক্ষেপ
নয়াদিল্লি/কলকাতা, ৪ জুন (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভায় জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (নেভা) বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার একটি ত্রিপাক্ষিক সমঝোতাপত্র (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রক, পশ্চিমবঙ্গ বিধানসভা এবং
বিধানসভায় নেভা চালুর লক্ষ্যে


নয়াদিল্লি/কলকাতা, ৪ জুন (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভায় জাতীয় ই-বিধান অ্যাপ্লিকেশন (নেভা) বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার একটি ত্রিপাক্ষিক সমঝোতাপত্র (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তিটি কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রক, পশ্চিমবঙ্গ বিধানসভা এবং রাজ্য সরকারের মধ্যে সম্পাদিত হয়েছে।

অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, আইন ও বিচার (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) এবং সংসদীয় বিষয়ক রাষ্ট্র মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল এবং তথ্য ও সম্প্রচার রাষ্ট্র মন্ত্রী ড. এল. মুরুগান উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষও এই বিশেষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে এই কর্মসূচিতে যুক্ত হন।

কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এই উপলক্ষ্যে বলেন যে, আইনসভাগুলিতে ডিজিটাল রূপান্তর সময়ের দাবি এবং কেন্দ্র সরকার পশ্চিমবঙ্গ বিধানসভাকে সম্পূর্ণ ডিজিটাল সদনে পরিণত করার ক্ষেত্রে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদান করবে।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, রাজ্য সরকার প্রযুক্তির মাধ্যমে প্রশাসনিক প্রতিষ্ঠানগুলির আধুনিকীকরণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ।

কেন্দ্রীয় আইন ও বিচার রাষ্ট্র মন্ত্রী (স্বাধীন দায়িত্বপ্রাপ্ত) অর্জুন রাম মেঘওয়াল বলেন, ডিজিটাল প্ল্যাটফর্মের ফলে আইনসভার কাজকর্মের স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি পাবে এবং বিধায়করা সময়মতো প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন।

কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক রাষ্ট্র মন্ত্রী ড. এল. মুরুগান জানান, এই উদ্যোগটি নাগরিক অংশগ্রহণ বাড়াতে এবং আইনসভার প্রক্রিয়াগুলিকে আরও স্বচ্ছ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ রথীন্দ্র বোস আশা প্রকাশ করে বলেন, নেভা ব্যবস্থা চালু হওয়ার ফলে সদনের কার্যপদ্ধতি আরও কার্যকর, স্বচ্ছ এবং সুগম হবে।

সংসদীয় বিষয়ক মন্ত্রকের সচিব নিকুঞ্জ বিহারী ঢল বলেন, পশ্চিমবঙ্গ বিধানসভার এই ডিজিটাল উদ্যোগে শামিল হওয়া একটি গুরুত্বপূর্ণ সাফল্য, যার ফলে আইনসভার কাজকর্মে স্বচ্ছতা এবং সময়ানুবর্তিতা নিশ্চিত করা সম্ভব হবে।

এই চুক্তির ফলে পশ্চিমবঙ্গ বিধানসভা এখন দেশের ৩৩তম বিধানসভা হিসেবে নেভা প্রকল্পের সঙ্গে যুক্ত হল। বর্তমানে ২১টি বিধানসভা এই প্ল্যাটফর্মের মাধ্যমে তাদের কার্যপদ্ধতি সম্পূর্ণ ডিজিটাল করে তুলেছে। উল্লেখ্য, নেভা (ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন) হল কেন্দ্র সরকারের একটি মিশন মোড প্রকল্প, যার উদ্দেশ্য দেশের সমস্ত বিধানসভাকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এনে আইনসভার কাজকে কাগজবিহীন, স্বচ্ছ এবং আরও কার্যকর করে তোলা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande