প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফর ঘিরে তারকেশ্বরে প্রশাসনিক প্রস্তুতি, উচ্চপর্যায়ের বৈঠক
তারকেশ্বর, ৪ জুন (হি.স.) : আগামী ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য তারকেশ্বর সফরকে কেন্দ্র করে জোরদার প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার তারকেশ্বর বিডিও অফিসে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ে
প্রধানমন্ত্রীর সভা নিয়ে তারকেশ্বর বিডিও অফিসে বৈঠক


তারকেশ্বর, ৪ জুন (হি.স.) : আগামী ২০ জুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য তারকেশ্বর সফরকে কেন্দ্র করে জোরদার প্রশাসনিক প্রস্তুতি শুরু হয়েছে। সেই প্রস্তুতির অংশ হিসেবে বৃহস্পতিবার তারকেশ্বর বিডিও অফিসে অনুষ্ঠিত হল একটি গুরুত্বপূর্ণ উচ্চপর্যায়ের বৈঠক।

বৈঠকে উপস্থিত ছিলেন তারকেশ্বরের বিধায়ক সন্তু পান, বিডিও, ডিএসপি, বিএলআরও-সহ বিভিন্ন প্রশাসনিক দপ্তরের আধিকারিকরা। প্রধানমন্ত্রীর সফরকে সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, জনসমাগম পরিচালনা, স্বাস্থ্য পরিষেবা, পানীয় জল সরবরাহ, অগ্নিনির্বাপণ ব্যবস্থা, পরিচ্ছন্নতা ও অন্যান্য পরিকাঠামোগত বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, সফরের দিন যাতে সাধারণ মানুষের কোনও অসুবিধা না হয় এবং সমস্ত কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করা যায়, সেদিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বাড়ানোর পাশাপাশি সম্ভাব্য সভাস্থল ও সংলগ্ন এলাকার প্রস্তুতিও খতিয়ে দেখা হয়।

বৈঠকে বিধায়ক সন্তু পান প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি সফরকে সফল করতে সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে আরও একাধিক প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হবে। নিরাপত্তা ও পরিকাঠামোগত বিষয়গুলি পর্যায়ক্রমে পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রধানমন্ত্রীর সম্ভাব্য তারকেশ্বর সফরকে ঘিরে এলাকাবাসীর মধ্যেও উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। প্রশাসন সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সমস্ত প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

হিন্দুস্থান সমাচার / SANTOSH SANTRA




 

 rajesh pande