
গুয়াহাটি, ৫ জুন (হি.স.) : হিমন্তবিশ্ব শর্মা নেতৃত্বাধীন অসম সরকারের ১২ জন মন্ত্রী শপথগ্রহণ করেছেন। খানাপাড়ায় অবস্থিত ‘জ্যোতি-বিষ্ণু আন্তর্জাতিক কলাকেন্দ্র’-এ আজ শুক্রবার (৫ জুন) পূর্ব নির্ধারিত দুপুর ১২:৪৫ মিনিটে মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা, কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সনোয়াল, কেন্দ্রীয় প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটা, প্রদেশ বিজেপি-সভাপতি দিলীপ শইকিয়া সহ বহুজনের উপস্থিতিতে তাঁদের পদ ও গোপনীয়তার শপথবাক্য পাঠ করিয়েছেন রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্য। মন্ত্রীদের মধ্যে চারজন নতুন।
নতুন মন্ত্রী হিসেবে যে চারজন শপথ নিয়েছেন তাঁরা অশ্বিনী রায় সরকার, নীলিমা দেবী, সুশান্ত বড়গোহাঁই এবং রাজ্য বিধানসভার প্রাক্তন অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারি।
এছাড়া শপথ গ্রহণ করেছেন প্রাক্তন মন্ত্রী অশোক সিংহল, ডা. রণোজ পেগু, কেশব মহন্ত, বিমল বরা, জয়ন্তমল্ল বরুয়া, কৌশিক রায়, কৃষ্ণেন্দু পাল এবং পীযূষ হাজরিকা।
হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস