সুরহা তাল দেশের ১০০-তম রামসর সাইট নির্বাচিত, খুশি প্রকাশ প্রধানমন্ত্রী মোদীর
নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): উত্তর প্রদেশের বালিয়া জেলায় অবস্থিত জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য (সুরহা তাল) দেশের ১০০-তম রামসর সাইট হিসেবে স্বীকৃতি পাওয়ায় গভীর আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই ঐতিহাসিক অর্জন দেশের
বালিয়া জেলায় অবস্থিত জয়প্রকাশ নারায়ণ পাখি অভয়ারণ্য


নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): উত্তর প্রদেশের বালিয়া জেলায় অবস্থিত জয়প্রকাশ নারায়ণ পক্ষী অভয়ারণ্য (সুরহা তাল) দেশের ১০০-তম রামসর সাইট হিসেবে স্বীকৃতি পাওয়ায় গভীর আনন্দ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই ঐতিহাসিক অর্জন দেশের জলাভূমি ও প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারের এক অনন্য প্রমাণ।

শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সমাজমাধ্যম ‘এক্স’ হ্যান্ডেলে একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, সুরহা তাল অসংখ্য পরিযায়ী এবং স্থানীয় পাখির অন্যতম প্রধান বাসস্থান, যা এর পরিবেশগত গুরুত্বকে আরও বহুগুণ বাড়িয়ে দেয়। এই অর্জনের ফলে ভারতের জলাভূমি সংরক্ষণ প্রচেষ্টা বিশ্বমঞ্চে এক নতুন স্বীকৃতি পেল।

মোদী আরও উল্লেখ করেন যে, বিগত বছরগুলিতে জলাভূমি সংরক্ষণ ও পুনরুজ্জীবনের জন্য জনভগিদারী (সামাজিক অংশগ্রহণ), বিজ্ঞান, উদ্ভাবন এবং জনসচেতনতামূলক উদ্যোগগুলিকে আরও শক্তিশালী করা হয়েছে। এই সামগ্রিক প্রচেষ্টার ফলেই জীববৈচিত্র্য রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও সুরক্ষিত ভবিষ্যৎ সুনিশ্চিত করা সম্ভব হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande