ঝাঁটা, জুতো হাতে নিয়ে বাগনানের বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ
হাওড়া, ৫ জুন (হি.স.): বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা, জুতো নিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। শুক্রবার বেলা এগারোটা নাগাদ হাওড়ার বাগনানের বিধায়ক তৃণমূলের অরুণাভ সেনের বাড়ির সামনে জড়ো হন শতাধিক মহিলা। তাঁকে গ্রেফতার করার দাবি তোলেন অনেকে। বিধায়কের ছবি হা
ঝাঁটা, জুতো হাতে নিয়ে বাগনানের বিধায়কের বাড়ির সামনে বিক্ষোভ


হাওড়া, ৫ জুন (হি.স.): বিধায়কের বাড়ির সামনে ঝাঁটা, জুতো নিয়ে বিক্ষোভ দেখালেন মহিলারা। শুক্রবার বেলা এগারোটা নাগাদ হাওড়ার বাগনানের বিধায়ক তৃণমূলের অরুণাভ সেনের বাড়ির সামনে জড়ো হন শতাধিক মহিলা। তাঁকে গ্রেফতার করার দাবি তোলেন অনেকে। বিধায়কের ছবি হাতে ধরে তাতে জুতো ও ঝাঁটার বাড়ি মারতে দেখা যায়।

মহিলাদের অভিযোগ, বিধায়ক নানা দুর্নীতির সঙ্গে জড়িত। আবাস যোজনার টাকা থেকে কাটমানি নিয়েছেন। পুলিশ এসে কথা বলার পরে পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে বিধায়ক এই বিষয়ে কথা বলতে চাননি।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande