
উত্তর ২৪ পরগনা, ৫ জুন (হি. স. ) : ২ জুন বনগাঁ আদালতে অভিযোগকারী তনয় শাস্ত্রীর অভিযোগের ভিত্তিতে নায়িকার বিরুদ্ধে চার্জশিট গঠিত হয়। শুক্রবার সংবাদমাধ্যমকে এই খবর জানিয়েছেন তনয় স্বয়ং। আগামী এক সপ্তাহের মধ্যে আদালতে হাজিরা দিতে হতে পারে মিমিকে, এমনই দাবি তাঁর।
এই প্রসঙ্গে তনয় আরও বলেন, “মিমি এক দিনও আদালতে হাজিরা দেননি। ২ জুনও আসেননি। বদলে তাঁর আইনজীবী এসেছিলেন। তারিখের পর তারিখ চেয়ে গিয়েছেন। তিনি আসলে বিষয়টিকে এ ভাবেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন। তাই আমার আইনজীবী ও বিজেপির বিধায়ক তরুণজ্যোতি তিওয়ারি আদালতে মিমির বিরুদ্ধে চার্জশিট গঠনের আবেদন করেন।” আদালত তাতে অনুমতি দেওয়ায় সেই মতো পদক্ষেপ করেছেন তনয়ের আইনজীবী।
তনয়ের কথায়, “অন্যায় করেছেন, তার শাস্তি পেতেই হবে। আদালতে হাজিরা দিতেই হবে মিমিকে। আমিও এর শেষ দেখে ছাড়ব। উনি অকারণে আমায় জেলে পাঠিয়েছেন।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত