যোগী আদিত্যনাথের জন্মদিনে শুভেচ্ছা জানালেন শুভেন্দু অধিকারী
কলকাতা ৫ জুন (হি. স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান।​ফেসবুক পেজে
যোগী আদিত্যনাথের জন্মদিন শুভেচ্ছা ও অভিনন্দন


কলকাতা ৫ জুন (হি. স.) : উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের জন্মদিনে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে তিনি এই শুভেচ্ছা জানান।​ফেসবুক পেজে শুভেন্দু অধিকারী লিখেছেন:​উত্তরপ্রদেশের সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী যোগী আদিত্যনাথ জী মহারাজ আপনাকে জন্মদিনের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। বাবা গোরক্ষনাথের কাছে আপনার সুস্থ ও দীর্ঘ জীবন প্রার্থনা করি। বাবা গোরক্ষনাথের কৃপা, আশীর্বাদ রূপে আপনার উপর সর্বদা বর্ষিত হোক।​উল্লেখ্য, মহন্ত যোগী আদিত্যনাথ একজন ভারতীয় সন্ন্যাসী ও প্রভাবশালী রাজনীতিবিদ। ২০১৭ সালের উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল সংখ্যাগরিষ্ঠতা লাভ করার পর, ২০১৭ সালের ১৯ মার্চ তিনি প্রথমবার উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। পরবর্তীতে ২০২২ সালেও তিনি পুনরায় রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande