শওকত পুত্রের ক্যাফেতে এসডিও-র নোটিস, বৈধ কাগজ না দেখাতে পারলে ১৮ জুনের পর বুলডোজারের হুঁশিয়ারি ক্যানিংয়ে
ক্যানিং, ৫ জুন (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মৌখালিতে মাতলা নদীর চরে তৈরি তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকাত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিলাসবহুল ক্যাফে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই সংবাদ শিরোনামে এই ক্যাফে। মাতলা নদীর চরে বেআইনি
শওকত পুত্রের ক্যাফেতে এসডিও-র নোটিস, বৈধ কাগজ না দেখাতে পারলে ১৮ জুনের পর বুলডোজারের হুঁশিয়ারি ক্যানিংয়ে


ক্যানিং, ৫ জুন (হি. স.) : দক্ষিণ ২৪ পরগনার ক্যানিংয়ের মৌখালিতে মাতলা নদীর চরে তৈরি তৃণমূলের প্রাক্তন বিধায়ক শওকাত মোল্লার ছেলে ইমরান মোল্লার বিলাসবহুল ক্যাফে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই সংবাদ শিরোনামে এই ক্যাফে। মাতলা নদীর চরে বেআইনি ভাবে এই ক্যাফে তৈরি করা হয়েছে বলে দাবি করেছেন অনেকেই। যদিও শওকাত দাবি করেছিলেন এই ক্যাফে তৈরির জন্য তিনি জায়গা কিনেছিলেন। ক্যানিং ১ ও ক্যানিং ২ ব্লক সংযোগকারী মৌখালি সেতু সংলগ্ন এলাকায় ম্যানগ্রোভ কেটে এই ক্যাফে তৈরি করা হয়েছে বলে অভিযোগ। এবার সেই ক্যাফেতেই আইনি নোটিশ দিলেন ক্যানিংয়ের মহকুমাশাসক প্রনব মালিয়ে। শুক্রবার দুপুরে জীবনতলা থানার পুলিশকে সঙ্গে নিয়ে ক্যাফের গায়ে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়।

প্রশাসন সূত্রে জানা গেছে, আগামী ১৮ই জুন ক্যানিং এসডিও অফিসে এই বিষয়ে একটি শুনানির ডাক দেওয়া হয়েছে। সেখানে শওকত মোল্লার ছেলেকে হাজির হয়ে জমির সমস্ত বৈধ কাগজপত্র ও উপযুক্ত দলিল দেখাতে হবে। প্রশাসন স্পষ্ট জানিয়ে দিয়েছে, শুনানির দিন যদি ভূমি ও ভূমি সংস্কার দফতর সংক্রান্ত সঠিক নথি বা বৈধ কাগজের প্রমাণ না মিললে, ওই ক্যাফেটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হবে।

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande