অভিনেতা, তৃণমূল নেতা সোহমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ থানায়
কলকাতা, ৫ জুন (হি. স. ) : রাজ্যে সরকার বদলের পর এবার আইনি বিপাকে পড়লেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। শুক্রবার নেতা-অভিনেতার বিরুদ্ধে চারু মার্কেট থানায় দায়ের হল এফআইআর। ঠিক কী অভিযোগ সোহমের বিরুদ্ধে? খবর, একটি ছবিতে অভিনয়ের জন্য কোটি
সোহম চক্রবর্তী


কলকাতা, ৫ জুন (হি. স. ) : রাজ্যে সরকার বদলের পর এবার আইনি বিপাকে পড়লেন তৃণমূলের প্রাক্তন বিধায়ক সোহম চক্রবর্তী। শুক্রবার নেতা-অভিনেতার বিরুদ্ধে চারু মার্কেট থানায় দায়ের হল এফআইআর।

ঠিক কী অভিযোগ সোহমের বিরুদ্ধে? খবর, একটি ছবিতে অভিনয়ের জন্য কোটি টাকা নিয়েও সেই সিনেমা করেননি অভিনেতা। সেই প্রেক্ষিতেই সোহম চক্রবর্তীর বিরুদ্ধে পুলিশের দ্বারস্থ কৌশিক কর্মকার নামে জনৈক ব্যক্তি।

সূত্রের খবর, ২০২২ সালে অভিনেতা-বিধায়কের প্রযোজনা সংস্থা 'সোহম এন্টারটেনমেন্ট'-এ ১ কোটি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করেছিলেন কৌশিকবাবু। 'লাল সুটকেসটা কোথায়' নামের এক ছবির জন্যেই ওই টাকা সোহম নিয়েছিলেন বলে শোনা যাচ্ছে। কিন্তু পরবর্তীতে সেই সিনেমাও হয়নি। সোহমও টাকা ফেরত দেননি বলে অভিযোগ।

অভিযোগকারীর দাবি, পালটা টাকা চাওয়া হলে সোহম নিজের 'বিধায়ক' পরিচয় দিয়ে হুমকি দেন। জানা যাচ্ছে, আড়িয়াদহের একটি সংস্থার প্রতিনিধি হয়ে সোহম চক্রবর্তীর সংস্থায় ওই টাকা বিনিয়োগ করেছিলেন কৌশিকবাবু। চুক্তিমাফিক, সেই সিনেমায় অভিনয় করা তো দূরঅস্ত এমনকী টাকাও ফেরত দেননি অভিনেতা।

প্রাথমিক তদন্তের পর পুলিশের দাবি, সোহমের সংস্থার তরফে ২০২২ সালের চুক্তিতে যে সমস্ত নথিপত্র ব্যবহার করা হয়েছিল, তার মধ্যে বেশ কিছু ভুয়ো নথিও ছিল। কৌশিকবাবুর অভিযোগের ভিত্তিতে সম্প্রতি প্রতারণা এবং জালিয়াতি-সহ একাধিক অভিযোগে ভারতীয় ন্যায় সংহিতার জামিন অযোগ্য ধারায় এফআইআর দায়ের করা হয়েছে সোহমের বিরুদ্ধে।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande