
নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): “পরিবেশ সুরক্ষা একটি সম্মিলিত দায়িত্ব। এই নীতিতে বিশ্বাসী হয়ে আমাদের কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী পরিবেশ যোদ্ধা হিসেবে নিজেদের উৎসর্গ করেছে।” শুক্রবার এক্সবার্তায় এ কথা লিখেছেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
তিনি লিখেছেন, “তাঁরা ৬ বছরে ৭.৫ কোটিরও বেশি চারাগাছ রোপণ করে এবং সেগুলোর পূর্ণ বিকাশের জন্য যত্ন নিয়ে প্রকৃতি সংরক্ষণে নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমরা একটি সবুজতর, নিরাপদতর ও স্বাস্থ্যকর ভারত গড়তে প্রতিশ্রুতিবদ্ধ।”
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত