গাছ কাটা ও পুকুর ভরাটকারীদের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি মন্ত্রী অর্জুন সিংয়ের
হালিশহর, ৫ জুন (হি. স.):-বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং। শুক্রবার হালিশহর লোকসংস্কৃতি ভবনে রাজ্য সরকারের ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির উদ্বোধন করতে এসে তিনি গাছ কাটা ও পুকুর ভরাটের
অর্জুন সিং


হালিশহর, ৫ জুন (হি. স.):-বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে কড়া বার্তা দিলেন রাজ্যের মন্ত্রী অর্জুন সিং। শুক্রবার হালিশহর লোকসংস্কৃতি ভবনে রাজ্য সরকারের ‘একটি গাছ মায়ের নামে’ কর্মসূচির উদ্বোধন করতে এসে তিনি গাছ কাটা ও পুকুর ভরাটের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী বলেন, বিগত কয়েক বছরে বিভিন্ন এলাকায় নির্বিচারে গাছ কাটা হয়েছে এবং অসংখ্য পুকুর ভরাট করা হয়েছে। এর ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের বেআইনি কাজের বিরুদ্ধে একাধিক অভিযোগ জমা পড়লেও অনেক ক্ষেত্রে এখনও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন।অর্জুন সিং জানান, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তিনি সংশ্লিষ্ট ডিভিশনাল ফরেস্ট অফিসারকে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। তাঁর বক্তব্য, পরিবেশ ধ্বংসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে এবং আইন অনুযায়ী কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে।মন্ত্রী আরও বলেন, পরিবেশ রক্ষা শুধু সরকারের দায়িত্ব নয়, সাধারণ মানুষেরও কর্তব্য। তাই সকলকে বেশি করে গাছ লাগানো, জলাশয় সংরক্ষণ এবং সবুজ পরিবেশ গড়ে তুলতে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বিভিন্ন স্তরের প্রশাসনিক আধিকারিক ও পরিবেশপ্রেমীরাও উপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande