ক্যানিং স্টেশনে হকার উচ্ছেদ নির্বিঘ্নেই
ক্যানিং, ৫জুন (হি. স.): একাধিকবার রেলের তরফ থেকে নোটিশ দেওয়ার পর শুক্রবার রেলের তরফ থেকে ক্যানিং স্টেশনের হকার উচ্ছেদ করা হল। এদিন প্রায় দুশো হকারকে স্টেশন চত্বর থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁদের ছোট ছোট দোকান, গুমটি স্টেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রচুর
ক্যানিং স্টেশনে হকার উচ্ছেদ নির্বিঘ্নেই


ক্যানিং, ৫জুন (হি. স.): একাধিকবার রেলের তরফ থেকে নোটিশ দেওয়ার পর শুক্রবার রেলের তরফ থেকে ক্যানিং স্টেশনের হকার উচ্ছেদ করা হল। এদিন প্রায় দুশো হকারকে স্টেশন চত্বর থেকে সরিয়ে দেওয়া হয়। তাঁদের ছোট ছোট দোকান, গুমটি স্টেশন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে রেল পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জাওয়ান ও ক্যানিং থানার পুলিশের উপস্থিতিতে নির্বিঘ্নেই এদিন হকার উচ্ছেদ কর্মসূচি হয় ক্যানিং স্টেশনে।

যদিও এদিন সকাল থেকে দফায় দফায় হকাররা আন্দোলনে নেমেছিলেন। কখনও বাম নেতৃত্বের উদ্যোগে আয়োজিত উচ্ছেদ বিরোধী মিছিলে তাঁরা হাঁটেন, তো কখনও বিজেপি নেতৃত্বের আহ্বানে হকাররা মিছিল করেন। কিন্তু ঠিক উচ্ছেদের সময় কোনও প্রতিরোধই কার্যত হকাররা এদিন গড়ে তোলেননি। নিজেদের পুনর্বাসনের দাবি থাকলেও এদিন তাঁরা মুখ ফুটে রেল প্রশাসনের কর্তাদের সামনে তা বলতে পারেননি। ফলে রাজ্যের একের পর এক রেল স্টেশনের যেভাবে হকার উচ্ছেদ হয়েছে সেভাবেই এদিনও ক্যানিং স্টেশনকে হকারদের হাত থেকে দখল মুক্ত করা হল। ক্যানিং স্টেশনের হকার নীলিমা সাহা, রঞ্জন রায়রা বলেন, “ আমাদের পুনর্বাসন না দিয়ে এভাবে উচ্ছেদ করে দিল, আমরা এবার কোথায় যাবো? সংসার কীভাবে চলবে? ছেলে মেয়ের পড়াশুনা কীভাবে হবে জানি না। আমাদের পথে বসিয়ে দেওয়া হল। সরকারের কাছে আবেদন আপনারা একটু মানবিক হন।”

---------------

হিন্দুস্থান সমাচার / পার্সতি সাহা




 

 rajesh pande