কোমরে দড়িতে ক্ষুব্ধ হাইকোর্ট, রাজ্যের কাছে রিপোর্ট তলব
কলকাতা, ৫ জুন (হি.স.): কোমরে দড়ি বেঁধে অভিযুক্তদের ঘোরানোর বিরুদ্ধে মামলায় রাজ্যের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বিস
কলকাতা হাইকোর্ট


কলকাতা, ৫ জুন (হি.স.): কোমরে দড়ি বেঁধে অভিযুক্তদের ঘোরানোর বিরুদ্ধে মামলায় রাজ্যের থেকে বিস্তারিত রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্ত এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ আগামী ৪ সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে বিস্তারিত রিপোর্ট প্রস্তুত করে কলকাতা হাইকোর্টে জমা দিতে বলেছে।

প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূলের একাধিক নেতা এবং নেতা-ঘনিষ্ঠকে পথে-ঘাটে কোমরে দড়ি পরিয়ে ঘোরাতে দেখা গিয়েছে রাজ্য পুলিশকে। তার বিরুদ্ধেই মামলা হয়েছে হাই কোর্টে। রাজ্যে পুলিশের ‘অতি-সক্রিয়তা’ এবং বন্দি হেনস্থার অভিযোগে এবার রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। আগামী চার সপ্তাহ পরে এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande