গত অর্থবর্ষে ৭.৭ শতাংশ জিডিপি বৃদ্ধি অর্থনীতির মজবুত ভিত্তির প্রমাণ: মোদী
নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): বিগত ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের সামগ্রিক অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৭.৭ শতাংশ ছোঁয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই অভাবনীয় সাফল্য দেশের অর্থনীতির মজবুত ভিত্তি, ধারাবাহিক সং
প্রধানমন্ত্রী


নয়াদিল্লি, ৫ জুন (হি.স.): বিগত ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতের সামগ্রিক অভ্যন্তরীণ উৎপাদন (জিডিপি) বৃদ্ধির হার ৭.৭ শতাংশ ছোঁয়ায় গভীর সন্তোষ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, এই অভাবনীয় সাফল্য দেশের অর্থনীতির মজবুত ভিত্তি, ধারাবাহিক সংস্কারের সুফল এবং ১৪০ কোটি ভারতবাসীর কঠোর পরিশ্রমেরই প্রতিফলন।

শুক্রবার প্রকাশিত সরকারি পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবর্ষে ভারতীয় অর্থনীতি ৭.৭ শতাংশ হারে বৃদ্ধি নথিভুক্ত করেছে। অন্যদিকে, জানুয়ারি-মার্চ ত্রৈমাসিকে (চতুর্থ ত্রৈমাসিক) বৃদ্ধির হার ছিল ৭.৮ শতাংশ। এই অর্থনৈতিক পারফরম্যান্স বাজার বিশেষজ্ঞদের পূর্বাভাসের চেয়েও অনেক ভালো বলে মনে করা হচ্ছে।

পরিসংখ্যান প্রকাশ্যে আসার পরেই প্রধানমন্ত্রী মোদী সমাজমাধ্যম ‘এক্স’-এ এক পোস্টে লেখেন, ভারতের উন্নয়নের গতি অত্যন্ত শক্তিশালী ও স্থিতিশীল রয়েছে। ২০২৫-২৬ অর্থবর্ষে ৭.৭ শতাংশ এবং চতুর্থ ত্রৈমাসিকে ৭.৮ শতাংশ জিডিপি বৃদ্ধির হার ভারতীয় অর্থনীতির অভ্যন্তরীণ শক্তির এক অকাট্য প্রমাণ।

মোদী আরও আশ্বস্ত করেন যে, তাঁর সরকার দেশবাসীর জীবনযাত্রাকে আরও সহজ করতে (‘ইজ অফ লিভিং’), ব্যবসা-বাণিজ্যের পরিবেশকে আরও উন্নত করতে (‘ইজ অফ ডুইং বিজনেস’) এবং যুবসমাজের জন্য কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরিতে কোনও খামতি রাখবে না।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande