বিজেপি ছেড়েই নতুন আন্দোলন শুরুর বার্তা আন্নামালাইয়ের
চেন্নাই, ৫ জুন (হি.স.): তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাইয়ের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। শুক্রবার এ কথা জানিয়েছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। তিনি জানান, আন্নামালাইয়ের দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার আর্জি গ্রহণ করছ
বিজেপি ছেড়েই নতুন আন্দোলন শুরুর বার্তা আন্নামালাইয়ের


চেন্নাই, ৫ জুন (হি.স.): তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি সভাপতি কে আন্নামালাইয়ের পদত্যাগপত্র গৃহীত হয়েছে। শুক্রবার এ কথা জানিয়েছেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অরুণ সিং। তিনি জানান, আন্নামালাইয়ের দলের প্রাথমিক সদস্যপদ থেকে ইস্তফা দেওয়ার আর্জি গ্রহণ করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। ২ জুন নিতিন নবীনকে লেখা তাঁর পদত্যাগপত্রে কে আন্নামালাই লেখেন, তামিলনাড়ুতে প্রবৃদ্ধিমুখী ও সংস্কৃতি-ভিত্তিক রাজনীতির ভবিষ্যৎ পথ নিয়ে আমার চলমান চিন্তাভাবনা দিয়ে আমি শীর্ষ নেতৃত্বকে আর ভারাক্রান্ত করতে চাই না।

বিজেপি ছেড়েই নতুন আন্দোলন শুরুর বার্তা দিলেন কে আন্নামালাই। শুক্রবার এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমরা একটি আন্দোলন শুরু করতে যাচ্ছি। আমাদের রাজনৈতিক দল তামিলনাড়ুর পরবর্তী বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। আন্নামালাই আরও বলেন, আমি বিজেপির লোক নাকি তামিলিয়ান, এটা একটা বিরাট দ্বন্দ্ব ছিল। আমি ২০২৫ সালের ৪ ডিসেম্বর দলকে জানিয়েছিলাম, আমি পদত্যাগ করতে যাচ্ছি। দল আমাকে নির্বাচন শেষ করে তারপর যেতে বলেছিল।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande