রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল মল্লিকার্জুন খাড়গের
বেঙ্গালুরু, ৫ জুন (হি.স.): কর্ণাটক থেকে রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতি শুক্রবার বেঙ্গালুরুতে বিধান সৌধে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই সময়ে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহ
রাজ্যসভা নির্বাচনের জন্য মনোনয়ন দাখিল মল্লিকার্জুন খাড়গের


বেঙ্গালুরু, ৫ জুন (হি.স.): কর্ণাটক থেকে রাজ্যসভার নির্বাচনের জন্য মনোনয়ন পত্র দাখিল করেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। কংগ্রেস সভাপতি শুক্রবার বেঙ্গালুরুতে বিধান সৌধে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সেই সময়ে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

রাজ্যসভার জন্য মনোনয়নপত্র দাখিল করার পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেন, আমি নিজের মনোনয়ন পত্র জমা দিয়েছি। সমস্ত বিধায়ক এবং আমার নেতারা সর্বসম্মতিক্রমে আমাকে বেছে নিয়েছেন। নির্বাচন ১৮ জুন অনুষ্ঠিত হবে এবং আমি আত্মবিশ্বাসী যে সবাই ঐক্যবদ্ধ থেকে কংগ্রেস প্রার্থীদের বিজয় নিশ্চিত করবেন।

---------------

হিন্দুস্থান সমাচার / সংবাদ




 

 rajesh pande