বিশ্ব পরিবেশ দিবসে লোকভবনে বিশেষ অনুষ্ঠান, রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির বার্তা
কলকাতা, ৫ জুন (হি.স.): বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার লোকভবনে সাড়ম্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগে শামিল হন বিভিন্ন স্তরের সরকারি আধিকারিক এবং কর্মীরা। এদিন এই বিশেষ দিনটির পরিপ্রেক
লোকভবনের তরফেও বিশ্ব পরিবেশ দিবসের বার্তা


কলকাতা, ৫ জুন (হি.স.): বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার লোকভবনে সাড়ম্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের বার্তা ছড়িয়ে দিতে এই উদ্যোগে শামিল হন বিভিন্ন স্তরের সরকারি আধিকারিক এবং কর্মীরা।

এদিন এই বিশেষ দিনটির পরিপ্রেক্ষিতে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সমাজমাধ্যম ‘এক্স’-এ এক বার্তার মাধ্যমে সকলকে বিশ্ব পরিবেশ দিবসের আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, প্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনযাপনের যে ভারতীয় সভ্যতাগত চেতনা রয়েছে, তার ভিত্তিতেই আজ দেশ পরিবেশ সংরক্ষণ, নবায়নযোগ্য শক্তির ব্যবহার এবং স্থিতিশীল বা টেকসই উন্নয়নের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এর পাশাপাশি সবুজায়ন বৃদ্ধি, বাস্তুতন্ত্র পুনরুদ্ধার এবং বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংরক্ষণে দেশের সম্মিলিত প্রচেষ্টারও ভূয়সী প্রশংসা করেন তিনি।

উল্লেখ্য, এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় রাজ্যপাল— প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘এক পেড় মা কে নাম’ (মায়ের নামে একটি গাছ) অভিযানের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, এই অনন্য কর্মসূচি পরিবেশ রক্ষাকে একটি জনআন্দোলনে পরিণত করেছে। এর পাশাপাশি ‘লাইফস্টাইল ফর এনভায়রনমেন্ট’-এর মূল দর্শনকে সামনে রেখে সকলকে পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তোলার আহ্বান জানান। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি পরিচ্ছন্ন, সবুজ ও সমৃদ্ধ পৃথিবী গড়ে তোলার লক্ষ্যে সকলকে একযোগে কাজ করার এবং নিজেদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করারও আবেদন জানান রাজ্যপাল।

হিন্দুস্থান সমাচার / শুভদ্যুতি দত্ত




 

 rajesh pande