অফিসের মধ্যে ঢুকে সহকর্মীদের সামনে কুপিয়ে খুন করা হল এক তরুণীকে
মোহালি (পঞ্জাব), ৫ জুন (হি.স.): অফিসের মধ্যে ঢুকে সহকর্মীদের সামনে কুপিয়ে খুন করা হল এক তরুণীকে। হত্যাকাণ্ডে অভিযুক্ত তাঁর প্রাক্তন প্রেমিক ও সহকর্মী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তরুণী সম্পর্ক ভাঙায় প্রতিশোধ নেয় অভিযুক্ত। সহকর্মীরা বাঁচানোর চেষ্টা কর
সহকর্মীদের সামনে কুপিয়ে খুন করা হল এক তরুণীকে


মোহালি (পঞ্জাব), ৫ জুন (হি.স.): অফিসের মধ্যে ঢুকে সহকর্মীদের সামনে কুপিয়ে খুন করা হল এক তরুণীকে। হত্যাকাণ্ডে অভিযুক্ত তাঁর প্রাক্তন প্রেমিক ও সহকর্মী। প্রাথমিকভাবে জানা গিয়েছে, তরুণী সম্পর্ক ভাঙায় প্রতিশোধ নেয় অভিযুক্ত। সহকর্মীরা বাঁচানোর চেষ্টা করলেও পেরে ওঠেনি।

হাড়হিম করা এই খুনের ভিডিও ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়।

মৃতা পাটিয়ালার বাসিন্দা ৩০ বছরের ডিম্পল। অভিযুক্ত ৩৯ হরজিন্দর সিং মান ওরফে হ্যারি। উভয়ে একটি কুরিয়ার সংস্থায় চাকরি করতেন। কর্মসূত্রেই তাঁদের মধ্যে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। যদিও একসময় তা ভেঙে যায়।

এই বিচ্ছেদ মানত পারেননি হ্যারি। তিনি ডিম্পলের সঙ্গে বারবার যোগাযোগ করে সম্পর্ক জোড়া দেওয়ার চেষ্টা করেন। যদিও তরুণী রাজি হননি।

এই অবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েন অভিযুক্ত। এর পরেই বৃহস্পতিবার সন্ধ্যায় ভরা অফিসে পিছন থেকে তরুণীকে আক্রমণ করেন।

তরুণী নিজেকে বাঁচানোর চেষ্টা করেও পারেননি। তাঁকে তাড়া করে একের পর এক কোপ বসান যুবক। সহকর্মীরা এগিয়ে এসে ডিম্পলকে বাঁচানোর চেষ্টা করলেও পারেননি। তাঁদের দিকেও ছুরি নিয়ে ধেয়ে যান অভিযুক্ত। ডিম্পলকে খুন করার পরে আত্মহত্যার চেষ্টা করেন হ্যারি। পুলিশ এসে রক্তাক্ত যুগলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। যদিও তরুণীকে বাঁচানো যায়নি।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande