
নয়াদিল্লি, ৫ জুন (হি. স. ) : দিল্লিতে বিজেপি নেতাদের সংস্পর্শে বেশ কয়েকজন তৃণমূল সাংসদ। আগামী দু-একদিনের মধ্যেই লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করে চিঠি জমা দেবেন তাঁরা। বিশেষ নিরাপত্তা চাইতে পারেন তাঁরা।
এই তালিকায় রয়েছেন কাকলি ঘোষ দস্তিদার, পার্থ ভৌমিক, জগদীশ বাসুনিয়া, জুন মালিয়া, মিতালী বাগ, বাপি হালদার, রচনা বন্দ্যোপাধ্যায় প্রমুখ।
একই সঙ্গে চিঠি দেওয়া হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায়কেও।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে কাকলি ঘোষ দস্তিদারকে লোকসভার দলনেতা করার প্রস্তাব সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পাঠাতে পারেন তৃণমূল সাংসদরা।
সূত্রের খবর, দলত্যাগ বিরোধী আইন বাঁচিয়ে স্পিকারকে চিঠি দিতে পারেন তৃণমূলের ১৮ থেকে ২০ জন সাংসদ।
আগামী ৮ তারিখ চিঠি দেওয়া হতে পারে। তার আগে ৭ তারিখ সন্ধ্যায় দিল্লিতে বৈঠক করতে পারেন তৃণমূল সাংসদরা।
সূত্রের খবর প্রায় ২০ জন তৃণমূল সাংসদ বিজেপির সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। একাধিক তৃণমূল সাংসদ এখন জল মাপছেন, কোন দিকে যাবেন।
কৌশলগতভাবে মমতা বন্দোপাধ্যায় সব কমিটি ভেঙে দিলেও সাংসদদের মধ্যেও বিভাজনে সংসদে আরও বেশি অ্যাডভান্টেজে বিজেপি-ই।
---------------
হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত