প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে আপত্তিকর জিনিস, শোরগোল পাণ্ডবেশ্বরে
পশ্চিম বর্ধমান, ৫ জুন (হি.স.): এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কার্যালয়ে হদিশ মিলল বিছানা-বালিশের। ড্রয়ারে ভর্তি কন্ডোম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দীর্ঘদিনের রাজনীতিবিদ নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ
প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে আপত্তিকর জিনিস, শোরগোল পাণ্ডবেশ্বরে


পশ্চিম বর্ধমান, ৫ জুন (হি.স.): এবার প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর কার্যালয়ে হদিশ মিলল বিছানা-বালিশের। ড্রয়ারে ভর্তি কন্ডোম। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

দীর্ঘদিনের রাজনীতিবিদ নরেন্দ্রনাথ চক্রবর্তী। পাণ্ডবেশ্বরের বিধায়ক ছিলেন তিনি। এবারের বিধানসভা নির্বাচনেও তৃণমূলের তরফে টিকিট পেয়েছিলেন তিনি। তবে তৃণমূলের ভরাডুবি হতেই তাঁর বিরুদ্ধে নানারকম অভিযোগ উঠতে শুরু। স্থানীয়দের অভিযোগ ছিল, সাধারণ মানুষের প্রাপ্য সরকারি সামগ্রী বিতরণ না করে দীর্ঘদিন ধরে সেগুলি ব্যক্তিগত অফিস ঘরের গুদামে মজুত করে রেখেছেন বিধায়ক।

শুক্রবার সেই ক্ষোভ ব্যাপক আকার নেয়। প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর বাড়ি ও কার্যালয় ঘিরে বিক্ষোভে সামিল হন শতাধিক মানুষ। তাঁরা ঢুকে পড়েন কার্যালয়ে। সেখানেই দেখতে পান ত্রিপল-সহ বিভিন্ন জিনিস, যা আমজনতার পাওয়ার কথা। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী।

প্রসঙ্গত, দিন কয়েক আগে কলকাতার সুরেন্দ্রনাথ কলেজে মিলেছিল শয্যাকক্ষ, পার্লার। সেখানে খাট-বালিশ ছাড়াও কিছু আপত্তিকর জিনিস পাওয়া গিয়েছে। এরকম হদিশ মিলেছে এরাজ্যের আরও এক জায়গায়। এ সব নিয়ে চর্চার মাঝেই প্রকাশ্যে এলো পাণ্ডবেশ্বর-কাণ্ড।

---------------

হিন্দুস্থান সমাচার / মৌসুমী সেনগুপ্ত




 

 rajesh pande