ভাগলপুরে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ১
ভাগলপুর, ৫ জুন (হি.স.): বিহারের ভাগলপুরে ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভাগলপুরের হাবিবপুর থানার অন্তর্গত গৌরা চাক্কির কাছে। দুর্ঘটনায় নিহত এক , গুরুতরভাবে আহত আরও এক । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম মোহাম্মদ নাজির ও
ভাগলপুরে পথ দুর্ঘটনায় মৃত ১, আহত ১


ভাগলপুর, ৫ জুন (হি.স.): বিহারের ভাগলপুরে ঘটল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘটনাটি ঘটেছে শুক্রবার ভাগলপুরের হাবিবপুর থানার অন্তর্গত গৌরা চাক্কির কাছে। দুর্ঘটনায় নিহত এক , গুরুতরভাবে আহত আরও এক । এদিন পুলিশ সূত্রে জানা গেছে, নিহতের নাম মোহাম্মদ নাজির ওরফে গুড্ডু (৫০)। তিনি তমৌনি শাহপুরের বাসিন্দা। আহতের নাম মোহাম্মদ শামী। দুর্ঘটনার পর এখনও পর্যন্ত পলাতক গাড়ির চালক।

এদিন এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, মোহাম্মদ নাজির ও মোহাম্মদ শামী ভাগলপুর স্টেশনের দিকে যাচ্ছিলেন। বাইকে চড়ে যাওয়ার সময় গৌরা চাক্কির কাছে একটি বেপরোয়া গতির গাড়ি তাঁদের বাইকে ধাক্কা দেয়। দুর্ঘটনায় দুজনেই রাস্তায় ছিটকে পড়েন এবং গুরুতর আহত হন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মোহাম্মদ নাজিরকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান পরিবারের সদস্যরা । মোহাম্মদ শামী বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন । পুলিশ মৃতদেহ দুটি ময়নাতদন্তে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

---------------

হিন্দুস্থান সমাচার / সৃজিতা বসাক




 

 rajesh pande