এনএফ রেলের বিভিন্ন ডিভিশন সফরে সংসদের রেলওয়ে বিষয়ক স্থায়ী কমিটি
গুয়াহাটি, ৫ জুন (হি.স.) : লোকসভার সদস্য ড. সিএম রমেশের নেতৃত্বে রেলওয়ে বিষয়ক একটি উচ্চপর্যায়ের সংসদীয় স্থায়ী কমিটি গতকল ৪ জুন থেকে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সহ ভারতীয় রেলের অন্তর্গত বিভিন্ন ডিভিশন সফর করছে। রেল বিষয়ক সফর তাঁরা আগামী ৯ জুন পর্যন্ত ক
রেলওয়ের কানেক্টিভিটির অগ্রগতি পরিদর্শন রেলওয়ে বিষয়ক উচ্চস্তরীয় সংসদীয় স্থায়ী কমিটির সফর


রংপো রেলওয়ে স্টেশন এবং ১৪ নম্বর টানেল পরিদর্শন


গুয়াহাটি, ৫ জুন (হি.স.) : লোকসভার সদস্য ড. সিএম রমেশের নেতৃত্বে রেলওয়ে বিষয়ক একটি উচ্চপর্যায়ের সংসদীয় স্থায়ী কমিটি গতকল ৪ জুন থেকে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে সহ ভারতীয় রেলের অন্তর্গত বিভিন্ন ডিভিশন সফর করছে। রেল বিষয়ক সফর তাঁরা আগামী ৯ জুন পর্যন্ত করবেন। রেলওয়ে বিষয়ক উচ্চস্তরীয় সংসদীয় স্থায়ী কমিটিতে রয়েছেন লোকসভা এবং রাজ্যসভার সদস্যগণ। তাঁরা গ্যাংটক, কলকাতা ও ঋষিকেশ সফর করছেন। এই সফর সারা দেশে, বিশেষ করে উত্তর-পূর্বাঞ্চলে রেলওয়ে পরিকাঠামো উন্নয়ন, সংযোগ বৃদ্ধি এবং সক্ষমতা বৃদ্ধিতে প্রদত্ত জাতীয় গুরুত্বকে বিশেষভাবে তুলে ধরা হচ্ছে।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা এ খবর দিয়ে জানান, অধ্যয়ন সফরের অংশ হিসেবে কমিটিটি গতকাল বুধবার সেবক-রংপো রেললাইন প্রকল্পের রেল স্টেশন, টানেল এবং ব্রিজ পরিদর্শন করে যুগান্তকারী এই কানেক্টিভিটি পদক্ষেপের অগ্রগতির বিষয়ে প্রত্যক্ষ ধারণা লাভ করেছে। ইরকন কমিটিকে জানিয়েছে, ৪৪.৯৬ কিলোমিটার দৈর্ঘ্যের সেবক-রংপো রেললাইন, যা সিকিমকে প্রথম রেল কানেক্টিভিটি প্রদান করবে, তা ডিসেম্বর ২০২৭-এর মধ্যে সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এখন পর্যন্ত প্রকল্পটি ৭৭ শতাংশ ভৌত অগ্রগতি লাভ হয়েছে। প্রতিনিধি দলটি রংপো রেলওয়ে স্টেশন এলাকা এবং ১৪ নম্বর টানেল পরিদর্শন করেছে। কমিটির সাথে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতনকুমার শ্রীবাস্তব, আলিপুরদুয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার এবং উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের সদর কার্যালয়, উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে (নির্মাণ), ইরকন ও রাইটস লিমিটেড-এর বরিষ্ঠ রেলওয়ে আধিকারিকরা ছিলেন।

তিনি জানান, কমিটিটি আজ (৫ জুন) গ্যাংটকে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার, ইরকন ইন্টারনেশনাল লিমিটেড-এর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর-এর সাথে ‘উত্তর-পূর্বাঞ্চল ও কেন্দ্রশাসিত প্রদেশসমূহে রেল নেটওয়ার্কের সম্প্রসারণ’ বিষয়ের ওপর অনানুষ্ঠানিক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় ‘সেবক-রংপো রেললাইন প্রকল্প’-এর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হবে। প্রস্তাবিত আলোচনা সভায় রেলওয়ে সংযোগ ব্যবস্থাকে মজবুত করা, পরিবহণ পরিকাঠামোর উন্নয়ন এবং স্থায়ী আর্থ-সামাজিক বিকাশ সাধনে চলমান প্রচেষ্টাসমূহ সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করবে।

রেলওয়ে বিষয়ক উচ্চস্তরীয় সংসদীয় স্থায়ী কমিটির এই অধ্যয়ন সফর উত্তরপূর্বাঞ্চলে রেলওয়ে পরিকাঠামো শক্তিশালী করার জন্য প্রদত্ত জাতীয় গুরুত্বের ওপর জোর দেয়। আলোচনাগুলিতে প্রত্যন্ত ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এলাকাগুলিতে আঞ্চলিক সংহতি বৃদ্ধি, যাতায়াত সুবিধার উন্নতকরণ এবং আর্থ-সামাজিক উন্নয়নে রেলওয়ে কানেক্টিভিটির রূপান্তরমূলক ভূমিকাকে বিশেষভাবে তুলে ধরবে বলে আশা করা হচ্ছে। কাজ সম্পন্ন হওয়ার পর, সেবক-রংপো রেললাইন প্রকল্পটি সিকিমকে সরাসরি রেল সংযোগ প্রদান করবে। এর ফলে যাত্রী ও পণ্য পরিবহণের গতি ত্বরান্বিত করার পাশাপাশি পর্যটন, বাণিজ্য ও অর্থনৈতিক বিকাশের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে। তাঁদের মতবিনিময় সীমান্ত-পারের রেল কানেক্টিভিটি পদক্ষেপসমূহ এবং উত্তর-পূর্বাঞ্চলে রেলওয়ে নির্মাণের সাথে সম্বন্ধিত অনন্য ইঞ্জিনিয়ারিং ও পরিকাঠামোগত চ্যালেঞ্জসমূহ নিয়ে আলোচনার সুযোগও প্রদান করবে, জানান কপিঞ্জল কিশোর শর্মা।

তিনি বলেন, কমিটির এই সফর সারা দেশে রেলওয়ে পরিকাঠামো সম্প্রসারণ এবং পরিবহণ ব্যবস্থার উন্নতির ওপর ভারত সরকার ও রেল মন্ত্রকের অবিরত গুরুত্বারোপকে প্রতিফলিত করে। এ ধরণের মতবিনিময় ও সরেজমিন পরিদর্শনসমূহ গুরুত্বপূর্ণ পরিকাঠামো পদক্ষেপ নিয়ে তথ্যভিত্তিক আলোচনার পথ সুগম করতে এবং রেলওয়ে কানেক্টিভিটি মজবুতিকরণ, আঞ্চলিক বিকাশে সহায়তা করা ও অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করার লক্ষ্যে পারস্পরিক অঙ্গীকারকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ কুমার দাস




 

 rajesh pande