বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো
ঝাড়গ্রাম, ৫ জুন (হি. স.):-বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অভিনব ও আবেগঘন উদ্যোগের সাক্ষী থাকল ঝাড়গ্রাম। রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক রাজেশ মাহাতো নিজের গ্রামে গিয়ে প্রয়াত মা-বাবার সমাধিস্থলে চারা গাছ রোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা দিলেন। শুক্রবার
বৃক্ষ রোপন


ঝাড়গ্রাম, ৫ জুন (হি. স.):-বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এক অভিনব ও আবেগঘন উদ্যোগের সাক্ষী থাকল ঝাড়গ্রাম। রাজ্যের মন্ত্রী তথা বিধায়ক রাজেশ মাহাতো নিজের গ্রামে গিয়ে প্রয়াত মা-বাবার সমাধিস্থলে চারা গাছ রোপণ করে পরিবেশ সংরক্ষণের বার্তা দিলেন। শুক্রবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি তিনি এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন।এদিন ঝাড়গ্রামের একাধিক এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন মন্ত্রী। নিজ হাতে বিভিন্ন প্রজাতির চারা গাছ রোপণ করার পাশাপাশি সাধারণ মানুষকে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, বর্তমান সময়ে পরিবেশ দূষণ এবং জলবায়ু পরিবর্তনের মতো সমস্যার মোকাবিলায় বৃক্ষরোপণ অত্যন্ত জরুরি। একটি সুস্থ ও সবুজ পৃথিবী গড়ে তুলতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।মন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, “গাছ লাগান, প্রাণ বাঁচান” শুধু একটি স্লোগান নয়, এটি ভবিষ্যৎ প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতার প্রতীক। সেই ভাবনা থেকেই তিনি বাবা-মায়ের স্মৃতির উদ্দেশ্যে তাঁদের সমাধিস্থলে চারা রোপণ করেন।মন্ত্রী রাজেশ মাহাতোর এই উদ্যোগ এলাকাবাসীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই তাঁর এই পদক্ষেপকে পরিবেশ সচেতনতা ও পারিবারিক মূল্যবোধের এক সুন্দর সংমিশ্রণ বলে উল্লেখ করেছেন। বিশ্ব পরিবেশ দিবসে তাঁর এই কর্মসূচি পরিবেশ রক্ষার বার্তাকে আরও শক্তিশালী করেছে।

হিন্দুস্থান সমাচার / এ. গঙ্গোপাধ্যায়




 

 rajesh pande