
বেঙ্গালুরু, ৫ জুন (হি.স.): কর্ণাটকে ডি কে শিবকুমার মন্ত্রিসভা গঠনের মাত্র তিন দিনের মাথায় ইস্তফা দিলেন প্রবীণ কংগ্রেস নেতা রামালিঙ্গ রেড্ডি। কাঙ্ক্ষিত দফতর না পাওয়ায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার তিনি পদত্যাগপত্র জমা দেন। গত বুধবারই তিনি মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন। বৃহস্পতিবার রাতে মন্ত্রীত্ব বণ্টন করেন শিবকুমার। রেড্ডির দাবি, মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার তাঁকে নিজে থেকে ‘বেঙ্গালুরু নগর উন্নয়ন’ দফতরটি দেওয়ার প্রতিশ্রুতি দিলেও, পরে তাঁকে ‘সেচ’ (জলসম্পদ) দফতর দেওয়া হয়। এই সিদ্ধান্তকে ‘প্রতিশ্রুতি ভঙ্গ’ আখ্যা দিয়ে তিনি পদত্যাগ করেন। আটবারের এই বিধায়ক স্পষ্ট জানিয়েছেন, ভবিষ্যতে কাঙ্ক্ষিত দফতর দেওয়া হলেও তিনি আর মন্ত্রীত্ব নেবেন না। তবে বিধায়ক হিসেবে কংগ্রেসেই থাকবেন।
কর্ণাটকের মন্ত্রী পদ থেকে রামলিঙ্গা রেড্ডির পদত্যাগ প্রসঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেন, চিন্তার কিছু নেই। উনি আমার খুব ভালো বন্ধু। মন্ত্রিসভার মধ্যে আমরাই সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু। আমরা সমস্যার সমাধান করে ফেলব। তিনি বলেছেন গ্রামে গিয়ে কাজ করতে পারবেন না। তিনি বলেছেন, আমি যেন তাঁকে অন্য কোনও মন্ত্রীর পদ দিই। আমি রামলিঙ্গা রেড্ডির সঙ্গে কথা বলে সবকিছু ঠিক করে দেব।
---------------
হিন্দুস্থান সমাচার / সংবাদ